• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ইমিউনিটি বাড়াতে চান ? খালি পেটে খেতে পারেন এই খাবার গুলি – Kolkata24x7

ইমিউনিটি বাড়াতে চান ? খালি পেটে খেতে পারেন এই খাবার গুলি – Kolkata24x7

May 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
immunity
immunity

কলকাতা: করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের ফলে প্রতিনিয়ত অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন। অক্সিজেন (oxygen) পাওয়া নিয়ে সমস্যা, হাসপাতালে বেডের অভাব, মন্থর গতিতে চলা ভ্যাকসিনেশন (vaccine) পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর (boosting immunity) জোর দেওয়া উচিত। কারণ এই পরিস্থিতিতে আমাদের ইমিউনিটি মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে। বেশ কিছু সহজ উপাদান খালি পেটে খাদ্য আকারে গ্রহণ করলে সেটা ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। খালি পেটে খাওয়ার প্রধান কারণ হলো পেটে খালি থাকলে আমাদের হজমের সিস্টেম ভালো ভাবে কাজ করে, ফলে উপাদান গুলি গ্রহণ করলে তার যথাযথ কার্যকারিতা পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার গুলি খালি পেটে খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

১. রসুন: রসুন অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। যা প্রাকৃতিক ভাবে সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও রসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। হার্ট ও ফুসফুস কে ভালো রাখতে সাহায্য করে রসুন। সকালে খালি পেটে রসুন খেলে এই রকম অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১- ২ কোয়া রসুন উষ্ণ গরম জলের সাথে খাওয়া যেতে পারে।

২. আমলকী: আমলকী ভিটামিন সি সম্বৃদ্ধ। এটা আমাদের অনেকেরই জানা যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আমলকী মিহি করে কেটে সকাল বেলা খালি পেটে গরম জলের সঙ্গে খাওয়া যেতে পারে। আমলকীতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমেও সাহায্য করে। এছাড়াও আমলকী খেলে চুল ও ত্বক ভালো থাকে।

৩. মধু: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ গরম জলের সঙ্গে এক চামচ মধু খেলে ওজন কমানোর পাশাপাশি, ত্বকের স্বাস্থ্য রক্ষা ও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই পানীয়তে আপনি চাইলে পাতি লেবুর রস ও মিশিয়ে নিতে পারেন যা ভিটামিন সি সম্বৃদ্ধ। এই পানীয় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-22 14:20:53
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:লকডাউনে ঘরবন্দি সন্তান! বারণ নয়, এই ৫ কারণে টিভি দেখতে দিন...লকডাউনে ঘরবন্দি সন্তান! বারণ নয়, এই ৫ কারণে টিভি দেখতে দিন…
Next Post:BSF-এ চাকরির সুযোগ, মিলবে মোটা বেতনBSF-এ চাকরির সুযোগ, মিলবে মোটা বেতন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top