• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / সুখবর! সরকারি কর্মচারীদের জন্য দ্বিগুণ DA বৃদ্ধি

সুখবর! সরকারি কর্মচারীদের জন্য দ্বিগুণ DA বৃদ্ধি

May 22, 2021 Category: লাইফস্টাইল
সুখবর! সরকারি কর্মচারীদের জন্য দ্বিগুণ DA বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। অনেকটাই বাড়ল মহার্ঘ ভাতা (DA)। শুক্রবার ঘোষণা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের (Labour and Employment Ministry)। প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর ফলে উপকৃত হবেন। করোনায় জর্জরিত গোটা দেশ। প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। বেতন বৃদ্ধি বা ডিএ নিয়ে চিন্তায় ছিলেন বহু কর্মচারী। অবশেষে গতকাল সুখবর শোনাল কেন্দ্র। 

প্রতি মাসের হিসেব অনুযায়ী দ্বিগুণ বাড়ল মহার্ঘ ভাতা (Variable Dearness Allowance)। ১০৫ টাকা থেকে বেড়ে ২১০ টাকায় দাঁড়াল। ডিএ বৃদ্ধির নয়া নিয়ম ইতিমধ্যেই পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যুনতম মজুরির হারও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রেল, খনি, তৈলক্ষেত্র, বন্দরসহ কেন্দ্রের অধীনস্ত যেকোন প্রতিষ্ঠানের অস্থায়ী ও ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার (Santosh Gangwar) জানিয়েছেন, ‘নয়া DA নিয়মের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন। বিশেষত করোনাকালে এর প্রয়োজন ছিল।’

আরও পড়ুন: ওজন বেড়েছে সন্তানের, Corona Third wave-য়ে থাকতে পারে ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন: বড়সড় সাইবার হানা Air India-য়, লাখ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা



Zee24Ghanta: Lifestyle News
2021-05-22 07:19:53
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ফল ও সবজি খেলে কমে স্ট্রেস, জানাচ্ছে গবেষণা-ফল ও সবজি খেলে কমে স্ট্রেস, জানাচ্ছে গবেষণা-
Next Post:সাধারণ ছত্রাকঘটিত রোগ হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাসকে বেশি বিপজ্জনক বললেন বিশেষজ্ঞরা – Kolkata24x7সাধারণ ছত্রাকঘটিত রোগ হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাসকে বেশি বিপজ্জনক বললেন বিশেষজ্ঞরা - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top