• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Total COVID death crosses 14000 mark in bengal

Total COVID death crosses 14000 mark in bengal

May 21, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ১৪ হাজার পার, উর্ধ্বমুখী সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ছিল ১৯,০৯১। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। সোমবার প্রথম ১০ শতাংশ পার করেছিল। বুধবার তা পৌঁছে গিয়েছিল ১০.২৩ শতাংশে। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছিল ১০.৩৩%। আজ আরও বেড়ে ১০.৪৩ শতাংশে পৌঁছল সংক্রমণ হার। 

 
গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৫৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৬২। রাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৪ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৩ ও ৪৭। ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ৮ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৮ জনের।     

রাজ্যে টানা বাড়ছে সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন (Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ৬২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রামিত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। সংক্রমণের হার ১০.৪৩%। তা গতকাল ছিল ১০.৩৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৩,৫৬০। ৪ হাজার ২৪০ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২৪৬, ১৩৯৩ ও ১২৯৬।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৯ হাজার ১৭ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮.১১%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন। 

আরও পড়ুন- Immunity বাড়াতে Covaxin-র থেকে বেশি কার্যকর Covishield-র প্রথম ডোজ: ICMR



Zee24Ghanta: Health News
2021-05-21 21:49:47
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনায় শত্রু এসি! আপনিও মেনে চলুন এগুলিকরোনায় শত্রু এসি! আপনিও মেনে চলুন এগুলি
Next Post:অতিমারির সময়ে বদলেছে সম্পর্কের সংজ্ঞা, পাশে থাকার কিছু পরামর্শ আপনার জন্য!অতিমারির সময়ে বদলেছে সম্পর্কের সংজ্ঞা, পাশে থাকার কিছু পরামর্শ আপনার জন্য!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top