• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / Black Fungus: কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? সংক্রমণ হলে কী কী করতে হবে? নতুন নির্দেশিকা প্রকাশ AIIMS-এর

Black Fungus: কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? সংক্রমণ হলে কী কী করতে হবে? নতুন নির্দেশিকা প্রকাশ AIIMS-এর

May 20, 2021 Category: লাইফস্টাইল
Black Fungus: কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? সংক্রমণ হলে কী কী করতে হবে? নতুন নির্দেশিকা প্রকাশ AIIMS-এর

হাইলাইটস

  • কোভিডের দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) মধ্যে থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকরমাইকসিস।
  • ভারতের বিভিন্ন প্রান্তে এই সংক্রমণের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
  • কোভিড (Covid) চিকিৎসায় যাঁদের বেশি সময় ধরে স্টেরয়েড দেওয়া হয়েছে তাঁদের ডায়াবিটিসের সমস্যা এবং দুর্বলতা বাড়তে পারে।

এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিডের দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) মধ্যে থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকরমাইকসিস। ভারতের বিভিন্ন প্রান্তে এই সংক্রমণের প্রকোপ ছড়িয়ে পড়েছে। কোভিড (Covid) চিকিৎসায় যাঁদের বেশি সময় ধরে স্টেরয়েড দেওয়া হয়েছে তাঁদের ডায়াবিটিসের সমস্যা এবং দুর্বলতা বাড়তে পারে।

তবে, ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) কি দেশে নতুন কোনও অতিমারির আকার নিতে চলেছে? এই প্রশ্ন উঠে আসছে নানা মহল থেকে। তাই এই সংক্রমণ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল AIIMS।

AIIMS-এর তরফে বিশেষ করে চক্ষু চিকিৎসকদের এই বিষয়ে রোগীদের সতর্ক করতে বলা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও আক্রান্তরা যেন নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখেন, তেমন কথাও বলা হয়েছে এই নির্দেশিকায়।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নতুন নির্দেশিকা কী কী?
* ঝুঁকি বেশি যাদের
* ডায়াবিটিসে ভুগছেন যাঁরা
* ক্যানসারের চিকিৎসা চলছে যাঁদের
* স্টেরয়েড নিতে হয় যাঁদের
* বেশি মাত্রায় কোভিড সংক্রমণ হয়েছে যাঁদের

Cytokine Storm-এ আক্রান্ত হতে পারে কোভিড রোগী! তাই উপসর্গ দেখা দিলে উপেক্ষা নয়

কেমন করে বোঝা যাবে এই সংক্রমণ হয়েছে?
* নাক থেকে কালচে রক্ত
* নাক বন্ধ, চোখ খুলতে বা বন্ধ করতে সমস্যা
* এটি গালের একপাশে বা উভয় দিকেই হতে পারে
* ত্বকের সমস্যা
* দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে

এই ফাঙ্গাস সংক্রমণ হলে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে মুখে। নাক থেকে কালচে রক্ত বা তরল বেরোতে থাকে। চোখের তীব্র সমস্যা হয়। দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চোখ খোলা-বন্ধ করতে সমস্যা হয়। এই সব সমস্যার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, নিয়মিত দিনের আলোয় মুখের পরীক্ষা করতে হবে। দেখতে হবে, কোথাও কোনও কালচে ছোপ পড়ছে কি না, নাক বা মুখের ভিতরে কোথাও কালো তরলের ক্ষরণ হচ্ছে কি না।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-20 18:34:03
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায়চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায়
Next Post:দু চাকায় গুদারে গাঁওদু চাকায় গুদারে গাঁও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top