• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায়

চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায়

May 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায়

দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করলে কিংবা কাজের অতিরিক্ত চাপের কারণে রাতে অনেকক্ষণ জেগে থাকলে চোখের নিচে ছাপ পরে যায়। অনেক সময় শরীর ক্লান্ত থাকলেও, তার প্রভাব চোখে উপরে পরে। তবে খুব সহজেই দূর করতে পারবেন চোখের নিচের কালো দাগ।

গ্রিন টি ডিটক্স হিসেবে বহুল প্রচলিত এবং কার্যকরীও অনেক। দুটো টি-ব্যাগ এক কাপ গরম পানিতে তিন-চার মিনিট রাখার পর টি-ব্যাগসহ কাপটি ফ্রিজে রেখে দিন ঠাণ্ডা করার জন্য। এবার ঠাণ্ডা গ্রিন টি বন্ধ চোখের ওপর ১৫ মিনিট রাখুন।

শসার অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ক্লান্তি দূর করতে সক্ষম। শসা ফালি ফালি করে কেটে দুটো চোখের উপর ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত রাখলে চোখ সতেজ হওয়ার পাশাপাশি চোখের নিচের কালো দাগ গায়েব হয়ে যায়।

ক্রিম কেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন, তাতে ভিটামিন-সি রয়েছে কিনা। চোখের নীচে ক্রিম ব্যবহার করলে চোখ আরাম পায়। পাশাপাশি চোখের নানা অসুখ কমে আসে।

যতটা সম্ভব সিগারেটের ধোঁয়া একেবারে এড়িয়ে চলতে হবে। জেনে রাখা ভালো সিগারেটের ধোঁয়ায় চোখের অনেক ক্ষতি হয়। শুধু সিগারেটের ধোঁয়ায় নয় বরং যে কোনো ধরনের ধোঁয়াতেই চোখের ক্ষতি হয়।

চোখে যদি কালো মোটা আইলাইনার বেশি ব্যবহার করেন, তাহলে ওপরের পাতা থেকে বেশি পরিমাণে লাইনার নীচে ঝরে পরে। ফলে চোখের নীচে কালি পড়েছে বলে মনে হয়।

এন এইচ, ২০ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-20 18:26:27
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Air India-তে কর্মী নিয়োগ, জেনে নিন কীভাবে করবেন আবেদনAir India-তে কর্মী নিয়োগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন
Next Post:Black Fungus: কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? সংক্রমণ হলে কী কী করতে হবে? নতুন নির্দেশিকা প্রকাশ AIIMS-এরBlack Fungus: কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? সংক্রমণ হলে কী কী করতে হবে? নতুন নির্দেশিকা প্রকাশ AIIMS-এর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top