• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভারতে কভিড-১৯’এর দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে কভিড-১৯’এর দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড

May 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ভারতে কভিড-১৯’এর দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে একদিনে কভিড-১৯ মহামারীতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রক আজ বলছে গত ২৪ ঘন্টায় সেখানে ৪,৫২৯ জন মারা গেছে । এই প্রথম মহামারীতে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সাড়ে চার হাজারের ও বেশি লোক প্রাণ হারালো। ভারতে করোনাভাইরাসে মোট সংক্রমিত রোগির সংখ্যা ২ কোটি ৫৪ লক্ষ লোক যার মধ্যে ২ লক্ষ ৮৩ হাজার ২ শ’ ৪৮ জন মারা গেছে। ভারতের স্থান যুক্তরাষ্ট্রের পর। এখানে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ৮৭ হাজার ২ শ ‘ ১৯ জন এবং মোট সংক্রমণ ঘটেছে ৩ কোটি ২৯ লক্ষ লোকের। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে নতুন করে এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, হাসপাতালগুলোতে তিল ধারণের ক্ষমতা নেই এবং অক্সিজেনের মারাত্মক ঘাটতি পড়েছে। মৃতদের দাহ করার জন্য অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। এ দিকে টোকিও অলিম্পিক্স বাতিলের ক্রমবর্ধমান দাবির মুখেও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস ব্যাক আজ টোকিওতে বলেন যে অলিম্পিক্স এবং তার পর প্যারা অলিম্পিক্স সকলের জন্য নিরাপদ। ব্যাক প্রতিশ্রুতি দেন যে অলিম্পিক ভিলেজের ৮০% ‘এর এ বেশি বাশিন্দাকে কভিড-১৯ ‘এর টীকা দেয়া হবে এবং বিভিন্ন অলিম্পিক কমিটির অতিরিক্ত চিকিত্সাকর্মীরা খেলার সময়ে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। তবে এই অলিম্পিক্স বাতিল করার দাবি আরও সোচ্চার হয় যখন টোকিও চিকিত্সাকর্মীদের সমিতি, যা ৬,০০০ প্রাথমিক চিকিত্সকদের প্রতিনিধিত্ব করে , সোমবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগাকে খোলা চিঠি দিয়ে সতর্ক করে দেন যে জাপানের রাজধানীর হাসপাতালগুলোতে আর কোন জায়গা নেই।

স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2021-05-19 18:53:35
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বাদাম খেলে নির্মূল হবে টাইপ ২ ডায়াবিটিস, কখন কিভাবে খাবেন জেনে নিন…বাদাম খেলে নির্মূল হবে টাইপ ২ ডায়াবিটিস, কখন কিভাবে খাবেন জেনে নিন…
Next Post:এভাবেই বাচ্চাদের মনোসংযোগ এবং শেখার ইচ্ছে বাড়াতে কাজ করছে TALiএভাবেই বাচ্চাদের মনোসংযোগ এবং শেখার ইচ্ছে বাড়াতে কাজ করছে TALi

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top