• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শরীর ভালো রাখতে উপযোগী ব্রাউন রাইস, দেখে নিন গুণাগুণ – Kolkata24x7

শরীর ভালো রাখতে উপযোগী ব্রাউন রাইস, দেখে নিন গুণাগুণ – Kolkata24x7

May 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শরীর ভালো রাখতে উপযোগী ব্রাউন রাইস, দেখে নিন গুণাগুণ - Kolkata24x7

ভাত বাঙালির কাছে একটা আবেগের মতো। সেই দীর্ঘকাল ধরে দুপুরের বা রাতের খাওয়ার মেনুতে জায়গা করে নিয়েছে ভাত। কিন্তু বর্তমানে যারা হাই ডায়াবেটিসে ভোগেন বা হঠাৎ করেই বাড়িয়ে ফেলেছেন ওজন তাঁদের জন্য সাদা ভাত লাভের থেকে বেশি ক্ষতি করে। কারণ ভাতে থাকে কার্বোহাইড্রেট যা ওজন বৃদ্ধি করতে পারে বা, শরীরের ব্লাড সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই এখন অনেক চিকিৎসক ও ডায়েটিশিয়ানের মতে ভাত যত দূর সম্ভব কম খাওয়া বা না খেলেই ভালো।

কিন্তু ভাত বর্জন করা যে অত সহজ নয়। তাই ভাতের বিকল্প হিসেবে উঠে আসছে ব্রাউন রাইস বা ঢেঁকি ছাঁটা চাল। ব্রাউন রাইস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। শরীরের পুষ্টিগত চাহিদা বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যের প্রয়োজনে ব্রাউন রাইসের জুড়ি মেলা ভার। আসুন জেনে নেওয়া যাক ব্রাউন রাইস কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্রাউন রাইস। সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস খেলে খাবার পর ব্লাড সুগার লেভেল তুলনামুলক ভাবে ধীরে বাড়ে। এছাড়াও ব্রাউন রাইসের মধ্যে থাকে ফাইবার, পলিফেনল। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

২. পুষ্টিগুণ সম্বৃদ্ধ: ব্রাউন রাইস পুষ্টিগুণ সম্বৃদ্ধ। এতে ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, আইরন ইত্যাদি খনিজ পদার্থ থাকে। এছাড়াও ব্রাউন রাইস থাকে প্রোটিন। এই সমস্ত খনিজ পদার্থ ও প্রোটিন শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সকলেই জানি। এছাড়াও ব্রাউন রাইস থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের যাবতীয় টক্সিন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে।

৩. ওজন কমায়: ওজন কমাতে ব্রাউন রাইসের বহুল ব্যবহার লক্ষ করা যায়। যাঁরা ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েটে আছেন কিন্তু তার পাশাপাশি ভাতের স্বাদ ও নিতে চান তাদের জন্য আশার আলো ব্রাউন রাইস। ব্রাউন রাইস শরীরে জমে থাকা ফ্যাট গলিয়ে শরীরকে নির্মেদ করতে সাহায্য করে।

৪. হার্টকে ভালো রাখে: ব্রাউন রাইস হার্টের জন্য উপকারী। এতে ভালো কোলেস্টেরল বেশি থাকে যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া ব্রাউন রাইস হার্টের আর্টারির দেওয়ালে জমে থাকা বজ্য পদার্থ দূর করে। যার ফলে রক্ত সঞ্চালনের উন্নতি হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও ব্রাউন রাইস উপকারী।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-19 13:33:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পনিরWeight Loss: রোগা হওয়ার উপায় খুঁজছেন? লাঞ্চে রাখুন এই পদগুলি…
Next Post:খাবারের পাতে রাখুন ভেজিটেবিল প্যানকেকে, বাড়বে ইমিউনিটি – Kolkata24x7খাবারের পাতে রাখুন ভেজিটেবিল প্যানকেকে, বাড়বে ইমিউনিটি - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top