• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases rising on high

Covid cases rising on high

May 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে করোনায় সর্বোচ্চ সংক্রমণ, কলকাতায় মৃতের সংখ্যা ৪ হাজার পার

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই। গতকাল প্রথমবার ১০ শতাংশ পার করেছিল। ২৪ ঘণ্টায় তা আরও খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে ১০.১৩ শতাংশে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৪৫। কলকাতায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা পেরোল ৪ হাজার। সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪ জন।    

রাজ্যে টানা বাড়ছে সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন (Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৬২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রামিত হয়েছেন ১৯ হাজার ৪২৪ জন। সংক্রমণের হার ১০.১৩%। তা গতকাল ছিল ১০.০২%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৩,৭৮৫। ৪ হাজার ১১৫ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২০১, ১১০২ ও ১২০২।

২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু (COVID Death in West Bengal) হয়েছে ১৪৫ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৮ ও ৩৬। করোনার দুটি ঢেউ মিলিয়ে কলকাতায় মৃত্যু হয়েছে ৪০০৪ জনের। ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ১৩ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৮ জনের।   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৯ হাজার ৫০ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৭.৬০%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন। 

আরও পড়ুন- বুধবার রাজ্যে আসছে ২ লাখেরও বেশি Covishield ডোজ



Zee24Ghanta: Health News
2021-05-18 23:25:15
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মেশিনেই কাটা হচ্ছে ডাব, কল খুললেই হাজির ডাবের জল! দেখুন ভাইরাল ভিডিয়োমেশিনেই কাটা হচ্ছে ডাব, কল খুললেই হাজির ডাবের জল! দেখুন ভাইরাল ভিডিয়ো
Next Post:করোনাকালে আপনার ফুসফুস কতটা শক্তিশালী, জানতে বাড়িতেই করুন ছোট্ট পরীক্ষা – Kolkata24x7করোনাকালে আপনার ফুসফুস কতটা শক্তিশালী, জানতে বাড়িতেই করুন ছোট্ট পরীক্ষা - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top