• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভ্যাকসিন নেওয়ার পর এই লক্ষণ থাকলেই চিন্তার বিষয়! – Kolkata24x7

ভ্যাকসিন নেওয়ার পর এই লক্ষণ থাকলেই চিন্তার বিষয়! – Kolkata24x7

May 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ভ্যাকসিন নেওয়ার পর এই লক্ষণ থাকলেই চিন্তার বিষয়! - Kolkata24x7

মহামারীর দ্বিতীয় ঢেউ এর প্রভাবে দেশজুড়ে যে আশঙ্কা সৃষ্টি হয়েছে তার মধ্যেই ভ্যাকসিনের প্রবেশ সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছে।

তবে এখনো ভ্যাকসিনের ডোজ নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়ে রয়েছে। এর মধ্যেই আবার বেশ কিছু জায়গায় ভ্যাকসিন নেওয়ার পরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া (side effect) লক্ষ্য করা যাচ্ছে যা জনগণের চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।

সাধারণত ভ্যাকসিন নেওয়ার কুড়ি দিনের মধ্যে রক্ত জমাট বেঁধে থ্রম্বোসিস (thrombosis) নামক একটি রোগ সৃষ্টি হচ্ছে। এমন কোন গভীর লক্ষণ চোখে পরলে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ভ্যাকসিন সেন্টারে (vaccination center) গিয়ে সেই তথ্য জানানোর আবেদন করা হয়েছে।

সে নির্দেশনামায় মানুষকে জানানো হয়েছে যে যে কোন ভ্যাকসিন নেওয়ার পরে (বিশেষতঃ কোভিশিল্ড) (covishield) যদি মাথাব্যথা, বুকে ব্যথা, শরীর ফুলে যাওয়া, বমি না হলেও পেটে ব্যথা, শ্বাসকষ্ট- এর মত নানা সমস্যা দেখা দেয় তবে দ্রুত গিয়ে রিপোর্ট করা উচিত।

এছাড়াও ইনজেকশন এর পার্শ্ব প্রতিক্রিয়া (side effect) না হলেও শরীরের কোন অংশে যদি লাল চিহ্ন নজরে আসে তবে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন গ্রাহকদের সে বিষয়ে সচেতন হতে হবে।

এছাড়াও যদি আপনি মাইগ্রেনের সমস্যায় না ভোগেন কিন্তু বমির সাথে সাথে অথবা বমি না হলেও ক্রমাগত মাথাব্যথা হয় তবে সেন্টারে গিয়ে দ্রুত সেই সমস্ত সমস্যার কথা খুলে বলতে হবে।

ভ্যাকসিন নেওয়ার পরে শারীরিক দুর্বলতা থাকা (weakness), শরীরের কোন অংশ অকেজো হয়ে পড়া,বারবার বমি হওয়া চোখে ব্যথা, অথবা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, মানসিক অবসাদ এমন সমস্যা হলেও তা কোনো সামান্য ব্যাপার নয়।

ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া (side effect) নিয়ে তৈরি হওয়া একটি রাষ্ট্রীয় সমিতি জানিয়েছে যে ভারতে রক্ত জমাট বাঁধার অর্থাৎ থ্রম্বোসিসের খুবই কম সংখ্যক মামলা কোভিশিল্ড ভ্যাকসিনের (covishield) সাথে সম্পর্কিত হতে পারে।

জানা গেছে যে ভারতে এই ভ্যাকসিন এর ক্ষেত্রে (covishield) প্রতি ১০ লাখ এর মধ্যে থ্রম্বোসিসে (thrombosis) আক্রান্ত হওয়ার ০.৬১% মামলা সামনে এসেছে। সুতরাং একেবারেই এই লক্ষণগুলিকে (symptoms) হেলাফেলা করবেন না।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-17 21:23:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গরমে দুধ কেটে গিয়েছে? বানিয়ে ফেলুন লোভনীয় এই মিষ্টি!গরমে দুধ কেটে গিয়েছে? বানিয়ে ফেলুন লোভনীয় এই মিষ্টি!
Next Post:Covid death and positivity rate are on riseমৃতের সংখ্যা একই, বাংলায় সংক্রমণের হার প্রথমবার পার করল ১০ শতাংশের গণ্ডি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top