• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / এই সময়ে চকচকে লিপস্টিক

এই সময়ে চকচকে লিপস্টিক

November 12, 2009 Category: লাইফস্টাইল

সামনেই শীত। শীতকে গরম কাপড়, কাঁথা, কম্বল আর পিঠার উত্সবের মধ্যদিয়ে বরণ করে নেওয়ার তোড়জোড় চলছে। কিন্তু এত আয়োজনের মধ্যে সমস্যা একটাই। রুক্ষ ত্বক, হাত, পা তো আছেই; বিড়ম্বনায় পড়তে হয় ফাটা ঠোঁট দুটি নিয়েও। ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালে মোটেও ভালো দেখায় না। তাই আগেভাগেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু হোক।

শীতে ঠোঁটের যত্ন
রূপবিশেষজ্ঞ নীপা মাহবুব জানালেন শীতে ঠোঁটের যত্নের কিছু কথা। ঘরে-বাইরে যেখানেই থাকুন না কেন, ঠোঁট ফাটবেই। এ রুক্ষতা দূর করতে সব সময় ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করুন। রাতে শুতে যাওয়ার আগেও নিতে হবে যত্ন। রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরু করে ভ্যাসলিন লাগান ঠোঁটে। সকালে উঠে ভেজা সুতি কাপড় দিয়ে আলতো করে ঘষুন, মরা চামড়া উঠে যাবে।

লিপস্টিক-সংক্রান্ত
বাইরে বেরুলে লিপস্টিক লাগান অনেকেই। তবে ঠোঁট ফাটা থাকলেও তার সমাধান আছে। ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ পর লিপস্টিক লাগান। এতে লিপস্টিক থাকবেও অনেকক্ষণ।
তবে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা পাউডার ব্যবহার করবেন। একবার লিপস্টিক লাগিয়ে একটু পাউডার লাগাতে হবে। এরপর আরেকবার এক কোট লিপস্টিক লাগাতে হবে। এতে অনেকক্ষণ থাকবে লিপস্টিক।
কর্মজীবী মহিলা, যাঁদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাজ করতে হয়, তাঁদের জন্য ছোট একটি পরামর্শ, অবশ্যই লিপস্টিক লাগানোর আগে ভ্যাসলিন লাগাতে হবে। পাউডারাটা এ ক্ষেত্রে বাদ দেবেন।
স্বাভাবিক তাপমাত্রায়ও অনেককে কাজ করতে হয়। তাঁরা ভ্যাসলিন দিয়ে কিছুক্ষণ পর ঠোঁট দুটিকে মুছে ফেলুন ভেজা সুতির কাপড় দিয়ে। এরপর লিপস্টিক লাগান, অনেকক্ষণ থাকবে।

লিপস্টিকের রং
এই সময়ে ঠোঁট রাঙান গ্লসি বা চকচকে লিপস্টিক দিয়ে। গাঢ় মেরুন, ম্যাজেন্টা, বেগুনি, হালকা গোলাপি, গাঢ় খয়েরি কিংবা গাঢ় লাল রং—যেটিই পছন্দ করুন না কেন, তা যেন হয় অবশ্যই গ্লসি। হ্যাঁ, এই শীতে গ্লসি লিপস্টিক বা জেলই হবে ঠোঁটের জন্য ফ্যাশন।

টিপস
 লিপস্টিক ওঠানোর সময় ভেজা সুতি কাপড় বা ভেজা টিসু দিয়ে ওঠান।
 ভালো মানের লিপস্টিক লাগান, এতে ত্বকের ক্ষতি হবে না।
 শীতের সময় ময়েশ্চারাইজারযুক্ত লিপস্টিক লাগান। ঠোঁট নমনীয় থাকবে, রংও থাকবে অনেকক্ষণ।
 যে রঙের কাপড় পরবেন, তার সঙ্গে মিলিয়ে লিপস্টিক লাগান।

রয়া মুনতাসীর
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১১, ২০০৯

Tag: ক্রিম, চামড়া, ঠোঁট, ত্বক, ফ্যাশন, ময়েশ্চারাইজার, রয়া মুনতাসীর, লিপস্টিক, শীত

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:হাত-পা ঘামছে?
Next Post:পাঠকের উকিল – নভেম্বর ১১, ২০০৯

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top