• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল সুস্থতা, ৪ হাজারের নীচে নামল মৃত্যুও / Slight Dip in Daily Cases and Deaths Recovery rate increased

সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল সুস্থতা, ৪ হাজারের নীচে নামল মৃত্যুও / Slight Dip in Daily Cases and Deaths Recovery rate increased

May 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona India Update: সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল সুস্থতা, ৪ হাজারের নীচে নামল মৃত্যুও

নিজস্ব প্রতিবেদন: দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। এই নিয়ে পরপর দু’দিন কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের কবলে পড়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও। বেশকয়েকদিন ধরে ৪ হাজারের গন্ডির নীচেই নামছিল না মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের।  মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ এ। 

এদিকে, কিছুটা স্বস্তি জাগিয়ে বাড়ল সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। শনিবার সকাল পর্যন্ত দৈনিক সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। করোনা থেকে দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। দেশের একাধিক রাজ্যে পূর্ণ বা আংশিক লকডাউন ও কড়া বিধিনিষেধ আরোপের জন্যই এই সুফল ধীরে ধীরে মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: রাজ্যে এল আরও ৭৫ হাজার Covaxin ডোজ, কাল থেকে টিকাকেন্দ্রে

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী করোনার দ্বিতীয় ওয়েভে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন। তবে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২ জন। অপরদিকে, দেশের ১৮ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৫৭৯ জন ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন।  



Zee24Ghanta: Health News
2021-05-15 10:54:52
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আগামী সপ্তাহেই বাজারে DRDO এর করোনার ওষুধ, আশার আলো চিকিৎসামহলেআগামী সপ্তাহেই বাজারে DRDO এর করোনার ওষুধ, আশার আলো চিকিৎসামহলে
Next Post:রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খেতেই হবে এই পানীয় –রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খেতেই হবে এই পানীয় -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top