• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ভারতীয় রেলে চলছে নিয়োগ, আজই আবেদন করুন

ভারতীয় রেলে চলছে নিয়োগ, আজই আবেদন করুন

May 11, 2021 Category: লাইফস্টাইল
ভারতীয় রেলে চলছে নিয়োগ, আজই আবেদন করুন
Indian Railway Jobs: দেশজুড়ে বাড়তে থাকা করোনা মহামারির মধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। চেন্নাইয়ে অবস্থিত রেলের কোচ তৈরির কারখানা Integral Coach Factory-তে করা হবে নিয়োগ। করোনা পরিস্থিতি সামাল দিতে Covid-19 ওয়ার্ডের জন্য চুক্তির ভিত্তিতে ডাক্তার, নার্স ও হাউসকিপিং স্টাফ নিয়োগ করা হবে। Integral Coach Factory বা ICF-এর সরকারি ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

যোগ্য প্রার্থীরা আগামী 13 মে-এর মধ্যে নিম্নলিখিত এই শূন্য পদগুলির জন্য আবেদন পত্র জমা করতে পারবেন। প্রতিটি পদের যোগ্যতা ও বয়সের ঊর্ধ্বসীমা সংক্রান্ত বিস্তারিত তথ্য নীচে দেওয়া করা হল-

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

  • Contract Medical Practitioner (GDMO)- শূন্য পদের সংখ্যা 5
  • Staff Nurse Level 7- শূন্য পদের সংখ্যা 13
  • House Keeping Assistant Level 1- শূন্য পদের সংখ্যা 21

বেতন

  1. Contract Medical Practitioner (GDMO)- প্রতি মাসে 75,০০০ টাকা
  2. Staff Nurse- প্রতি মাসে 44,9০০ টাকা
  3. House Keeping Assistant- প্রতি মাসে 18,০০০ টাকা

যোগ্যতা
Contract Medical Practitioner (GDMO)- প্রার্থীকে অবশ্যই MBBS পাস করে থাকতে হবে। এছাড়াও ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশানের রেজিস্ট্রেশন থাকা আবশ্যক।

Staff Nurse- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত কোন নার্সিং স্কুল থেকে তিন বছরের General Nursing and Midwifery কোর্স অথবা B.Sc (Nursing) পাস করে থাকতে হবে। সঙ্গে নার্সের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

House Keeping Assistant:- দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে।

বয়সের ঊর্ধ্বসীমা
Contract Medical Practitioner (GDMO)- প্রার্থীর বয়স 53 বছরের মধ্যে হওয়া আবশ্যক।

Staff Nurse- প্রার্থীর বয়স হবে 20 থেকে 40 বছরের মধ্যে।

House Keeping Assistant: প্রার্থীর বয়স হবে 18 থেকে 33 বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন?
আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদন পত্র জমা করতে হবে।এর জন্য প্রার্থীরা pbicf.in-এ গিয়ে তাঁদের আবেদন পত্র জমা করতে পারেন।

মনে রাখবেন, আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 মে ২০২১।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-11 20:28:27
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:কাঁচা আম খেতে ভালোবাসেন...গরমে ডায়েটের সঙ্গী হোক -কাঁচা আম খেতে ভালোবাসেন…গরমে ডায়েটের সঙ্গী হোক –
Next Post:করোনা যুদ্ধে নতুন হাতিয়ার আইভারমেক্টিন কী, কখন খাবেন, জানুন বিস্তারিত – Kolkata24x7করোনা যুদ্ধে নতুন হাতিয়ার আইভারমেক্টিন কী, কখন খাবেন, জানুন বিস্তারিত - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top