• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কাঁচা আম খেতে ভালোবাসেন…গরমে ডায়েটের সঙ্গী হোক –

কাঁচা আম খেতে ভালোবাসেন…গরমে ডায়েটের সঙ্গী হোক –

May 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কাঁচা আম খেতে ভালোবাসেন...গরমে ডায়েটের সঙ্গী হোক -

আম কুড়ানোর দিনগুলি হয়তো এখন হারিয়ে গেছে কিন্তু সেই দিনগুলি এখনো নস্টালজিয়া আমাদের কাছে।

সেই ছোটবেলায় গ্রীষ্মকালের দুপুরে লুকিয়ে লুকিয়ে পাশের বাড়ির গাছের কাঁচা আম (raw mango) চুরি করে কাঁচালঙ্কা দিয়ে মেখে খাওয়া- সে এক অদ্ভুত অনুভূতি।

তবে কাঁচা আম (raw mango) ভালোবাসেন না এমন মানুষ খুবই কম রয়েছেন। অনেকে বলেন কাঁচা আম খাওয়া অতটা ভালো নয়।

তবে এর স্বাস্থ্যগত গুণ রয়েছে অনেকগুলো। গরমকালে সঙ্গে তাই কাঁচা আমের (raw mango) সম্পর্ক যুগের পর যুগ ধরে একই রকম রয়ে গেছে।

যারা কাঁচা আম (raw mango) ভালবাসেন তাদের জন্য সুখবর। এবার কাঁচা আম আর লুকিয়ে আপনাদের খেতে হবে না।

আরো পোস্ট-সেরে ওঠার পরও থাকছে করোনার এই উপসর্গগুলি!

বরং নিজেদের ডায়েটে রোজই কাঁচা আমের (raw mango) একটি করে পদ রাখতে পারেন। উপকার হবে আপনার।

১. কাঁচা আমে (raw mango) ফ্যাট নেই, তাই আপনি ডায়েটে থাকলেও তা খেতে পারেন তবে অল্প পরিমাণে খেতে হবে। এক বাটি কাঁচা আম বা বলা যায় ১০০ গ্রাম কাঁচা আমে ৬০ ক্যালরি থাকে।

এছাড়া কাঁচা আমে থাকে ফাইবার। ফলে সহজপাচ্য হয় তা এবং হজম শক্তি ভালো হয়।

২. আমে এমন কিছু উৎসেচক থাকে যার ফলে শরীরের প্রোটিন ভেঙে যায়। প্রতিদিন নিয়মিত ভাবে কাঁচা আম খেতে পারলে আপনার পাচনতন্ত্র আরো শক্তিশালী হবে এবং পাকস্থলীর নানা সমস্যা দূর হবে।

তাই সকাল বেলা কাঁচা আম (raw mango) খেতে পারেন যাতে কোষ্ঠকাঠিন্য (constipitation), ডায়রিয়া হজমের সমস্যার (digestion) সমাধান হয়।

৩. নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকার ফলে আমাদের জলতেষ্টা প্রচুর পরিমাণে পায়। বিশেষ করে গরমকালে খুব তাড়াতাড়ি আমাদের গলা শুকিয়ে যায়।

তাই কাঁচা আমের শরবত অথবা এটি দিয়ে বানানো ঠান্ডা পানীয় শরীরকে আদ্র রাখতে সাহায্য করে এবং হিট স্ট্রোক এড়াতে সাহায্য করে।

৪. বিকেল বেলা একটুখানি কাঁচা আমের গুঁড়ো খেতে পারলে সারাদিনের ঝিমুনিভাব (drowsiness) কেটে যাবে। কারণ কাঁচা আম আপনার শরীরে শক্তি বৃদ্ধি করে। তাই সারাদিন আপনি তরতাজা থাকতে পারেন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-11 19:30:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সেরে ওঠার পরও থাকছে করোনার এই উপসর্গগুলি!সেরে ওঠার পরও থাকছে করোনার এই উপসর্গগুলি!
Next Post:ভারতীয় রেলে চলছে নিয়োগ, আজই আবেদন করুনভারতীয় রেলে চলছে নিয়োগ, আজই আবেদন করুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top