• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডাল তো খান, কিন্তু শরীর সুস্থ রাখতে রান্নার কৌশল জানা আছে কি…

ডাল তো খান, কিন্তু শরীর সুস্থ রাখতে রান্নার কৌশল জানা আছে কি…

May 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ডাল তো খান, কিন্তু শরীর সুস্থ রাখতে রান্নার কৌশল জানা আছে কি...

হাইলাইটস

  • বাঙালির খাদ্যাভ্যাসকে ‘মাছে-ভাতে’ বলা হলেও আসল অর্থে ডাল ছাড়া তা অনেকটাই অপরিপূর্ণ।
  • এখন এমন সময় দাঁড়িয়েছে, সপ্তাহে নির্দিষ্ট কয়েকটাদিন মাছ থাকলেও ডাল (Dal) চাই প্রতিদিন।

এই সময় ডিজিটাল ডেস্ক: বাঙালির খাদ্যাভ্যাসকে ‘মাছে-ভাতে’ বলা হলেও আসল অর্থে ডাল ছাড়া তা অনেকটাই অপরিপূর্ণ। এখন এমন সময় দাঁড়িয়েছে, সপ্তাহে নির্দিষ্ট কয়েকটাদিন মাছ থাকলেও ডাল (Dal) চাই প্রতিদিন। নানান স্বাদের পদের সঙ্গে নানা রকম ডাল। মুগ, মসুর, অড়হর, মটর-এমন আরও অনেক রকম ডাল আমরা খেতে ভালোবাসি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, কোন ডাল (Dal) কেমন করে রান্না (Healthy Cooking Tips) করতে হয়? তবেই ভালো থাকবে স্বাস্থ্য।

অনেকেই রান্না করার আগে ডাল (Dal) ধুয়ে থাকেন, অনেকে ডাল জলের মধ্যে ভিজিয়ে রাখার পর জল ছেঁকে রান্না করেন। রাজমা, ছোলার মতো ডাল জাতীয় শস্য রান্নার সুবিধার্থে সারারাত জলে ভিজিয়ে রাখলে ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেকে আছে ডাল না ধুয়েও রান্না করেন। আপনি যদি সেই পর্যায়ে থাকেন তবে আপনার অভ্যাসটি পরিবর্তন করুন। আপনি জানেন না তবে ডাল (Dal) ভিজিয়ে খেলে তার অনেক সুবিধা রয়েছে। এই সমস্ত সুবিধা বিশেষত আপনার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এ প্রসঙ্গে জেনে রাখা দরকার, যে কোনও ডাল জলে ভিজিয়ে রাখার পর রান্না করা উচিত।

রান্না করার ২ ঘন্টা আগে মসুর ডাল ভিজিয়ে রাখা উচিত
কিছু ডাল রান্না করতে রাতারাতি ভিজিয়ে রাখা দরকার, কিছু ধরণের ডাল ভিজিয়ে না রেখে ১৫-৩০ মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তবে মুসুর ডাল রান্না করার আগে ২ ঘন্টা ভিজিয়ে রাখুন, তাহলে সহজে হজম হয়ে যাবে। যাঁদের ডাল (Dal) খেলে গ্যাসের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য ডাল সবসময় জলে ভিজিয়ে রাখা উচিত। বেশিরভাগ ডালে থাকে অলিগোস্যাকারাইডস। একধরণের জটিল শর্করা। জলে ভিজিয়ে না রেখে ডাল রান্না করলে পেট ব্যাথা, পেট ফুলে যাওয়া ও গ্যাসের মতো সমস্যা তৈরি হতে পারে।

মহামারিকালে বাজার থেকে আনা ফলমূল-শাকসবজি জীবাণুমুক্ত করবেন কীভাবে? জানুন…

কেন ভিজিয়ে রাখবেন মুসুর ডাল (Dal)
ভেজানো মসুর ডাল শরীরের খনিজ শোষণের হার বাড়ায়। মুসুর ডালে রয়েছে ফাইটেজ নামে একধরণের এনজাইম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ফাইটিক অ্যাসিডকে ভেঙে তা সক্রিয় হয়। ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক থাকে। সেগুলি শরীরের জন্য অত্যন্ত উপকারী।

ডাল (Dal) ভিজানোর পদ্ধতি
প্রথমে একটি পাত্রে মসুর ডাল রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩-৪ বার পর্যন্ত ভালো করে জল দিয়ে আলতোভাবে ঘষুন।
এবার চালুনিতে মসুর ডাল রেখে আরও একবার ধুয়ে ফেলুন।
একটি পাত্রে মসুর ডালগুলি ঢেলে জল দিয়ে ভিজতে দিন ।
মসুরের ধরণের উপর নির্ভর করে মসুর ৩০ মিনিট থেকে ২ ঘন্টা ভিজতে দিন।

Indian home remedy: কাফ সিরাপ বা ওষুধ নয়, সর্দি-কাশির জন্য মধু ঢের ভালো!

কোন ডাল (Dal) কতক্ষণ ভেজানো উচিত

মসুর ডাল সবসময় ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে।

রাজমা বা শুকনো ডাল কমপক্ষে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন।

ছোলা মসুর ডাল ১-২ ঘন্টা রেখে দিন।

অনেকেই আছেন অসুস্থ হওয়ার ভয়ে রাতে মসুর ডাল খান না, তাঁদের অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করা উচিত। তাহলে সমস্যা হবে না।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-11 14:08:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগে 'না' বিশ্ব স্বাস্থ্য সংস্থারকরোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগে 'না' বিশ্ব স্বাস্থ্য সংস্থার
Next Post:সময়ে ঘুম জরুরি শিশুদের, গড়ে তুলুন ঘুমের স্বাস্থ্যকর অভ্যেসসময়ে ঘুম জরুরি শিশুদের, গড়ে তুলুন ঘুমের স্বাস্থ্যকর অভ্যেস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top