• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / লবণ খেয়ে ডেকে আনছেন না তো মৃত্যু – Kolkata24x7

লবণ খেয়ে ডেকে আনছেন না তো মৃত্যু – Kolkata24x7

May 10, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
লবণ খেয়ে ডেকে আনছেন না তো মৃত্যু - Kolkata24x7

অনেকে সমস্ত খাবারে লবণ যুক্ত করে থাকে। লবণ ছাড়া যেন সমস্ত খাবারের স্বাদহীন। তবে কাঁচা লবণ আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) জানিয়েছে লবণে থাকে সোডিয়াম, যা প্রচুর পরিমাণে গ্রহণ আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। হু এর তরফে জানানো হয়েছে, একজন সুস্থ্য ব্যক্তির পুরোদিনে ৫ গ্রাম লবণ গ্রহণ করা উচিত। এই পরিমানের বেশি গ্রহণ করলে হার্টের সমস্যা এবং স্ট্রোক দেখা দিতে পারে। অন্যদিকে আরও এক গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী মানুষ এই ক্ষতির কথা জেনেও ৫ গ্রামের বেশি পরিমান কাঁচা লবণ খেয়ে থাকে বিভিন্ন খাবারে।

উচ্চমাত্রায় সোডিয়াম গ্রহণ অর্থাৎ লবণ এর মাধ্যমে আমাদের শরীরের রক্তচাপকে বাড়িয়ে দেয়। এই কারণে প্রাপ্ত বয়স্কদের ৫ গ্রাম পরিমান লবণ একদিনে গ্রহণ করা উচিত। কম পরিমাণ লবণ গ্রহণ করলে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি কমে থাকে। বিশ্বব্যাপী লবণের পরিমান যদি হ্রাস করা যায়, তাহলে আনুমানিক বছরে ৫০ লক্ষ মানুষের মৃত্যুর মতো ঘটনা বন্ধ করা সম্ভব। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বছরে ৩০ লক্ষেরও বেশি মানুষ মারা যায় হৃদরোগ এবং স্ট্রোকে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ২০২৫ সালে গোটা বিশ্বে ৩০ % সোডিয়াম লবণের পরিমাণ হ্রাস করার লক্ষ্য নিয়েছিল। বিশ্বজুড়ে প্রতিদিন প্রক্রিয়াজাত খাবার ব্যবহারে দ্রুত বাড়ছে সোডিয়ামের পরিমান বলেও জানানো হয়েছে হু এর তরফে।

পাউরুটি, স্ন্যাক্স, মাংস জাতীয় পণ্য, পনিরের মতো বিভিন্ন খাবারের ক্ষেত্রে বিভিন্ন রকম সোডিয়াম ব্যবহারের একটা মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে হু এর তরফে। সেই তালিকা অনুযায়ী আলুর চিপস, ভারতীয়দের সকালের খাবারে ৫০০ মিলিগ্রাম থেকে ১০০ গ্রাম লবণের পরিমান থাকা উচিত, তার বেশি নয়। অন্যদিকে স্ন্যাক্সের ক্ষেত্রে ১২০ মিলিগ্রামের বেশি সোডিয়াম এবং মাংসের খাবারের ক্ষেত্রে ৩৪০ মিলিগ্রামের বেশি সোডিয়াম ব্যবহার করা উচিত নয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর একটি তথ্য প্রকাশ করেছিল, যা থেকে দেখা গেছে ইউকেতে বেশ কিছু স্বেচ্ছাসেবক ২০০৩ থেকে ২০১১ সালে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৫০% লবণের পরিমাণ হ্রাস করেছিল। ইউকের সোডিয়ামের এই পরিমান নির্ধারণের বিষয়টি অর্থপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছিল।

বর্তমান মহামারীর সময় ভাইরাসে একাধিক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্বাস্থ্য ভালো রাখতে একাধিক পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসক মহলের তরফে। বর্তমান মহামারী পরিস্থিতিতে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এড়িয়ে না গিয়ে, তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সেই কারণেই হু এর মানদণ্ড অনুযায়ী আমাদের প্রতিটা খাবারে সোডিয়াম লবণের পরিমাণ রাখা দরকার।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-10 01:01:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর! দেখুন সম্পূর্ণ তালিকা - Kolkata24x7ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর! দেখুন সম্পূর্ণ তালিকা – Kolkata24x7
Next Post:বিব্রতকর সমস্যা ব্রণ – DesheBidesheবিব্রতকর সমস্যা ব্রণ - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top