• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর! দেখুন সম্পূর্ণ তালিকা – Kolkata24x7

ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর! দেখুন সম্পূর্ণ তালিকা – Kolkata24x7

May 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর! দেখুন সম্পূর্ণ তালিকা - Kolkata24x7

নয়াদিল্লি: করোনাভাইরাস থেকে মুক্তি পেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে কিছু করোনা রোগীর মধ্যে মারাত্মক ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকের সংক্রমণের অভিযোগ পাওয়া গিয়েছে। চিকিৎসকরা দাবি করেছেন যে, রোগীদের করোনার কারণে এই সংক্রমণ ঘটছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, আজ পর্যন্ত করোনার সেই সমস্ত রোগীদের মধ্যে এই সমস্যা দেখা গেছে যারা ইতিমধ্যে অন্য কোনও গুরুতর রোগে ভুগছেন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সরকার আজ এই রোগের চিকিৎসার বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে।

এই ঘাতক ছত্রাকটি মিউকরমায়োসিস নামে পরিচিত। গত বছরের ডিসেম্বরেও দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ১৫ দিনের মধ্যে এমন ১০ টি ঘটনা সামনে এসেছিল। সেই সময়, এই মিউকরের সংক্রমণের কারণে অনেক রোগী চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। কিছু ক্ষেত্রে, এই সংক্রমণ মস্তিষ্ককেও প্রভাব ফেলে। চিকিৎসকরা বলছেন যে, যদি খুব দ্রুত এই সংক্রমণ সনাক্ত না হয় এবং এর চিকিৎসা না করা হয় তবে তা মানুষের জীবনও নিতে পারে। এবার এই ভয়ঙ্কর রোগ নিয়ে নির্দেশিকা জারি করল ICMR।

মৃদু লক্ষণ –
১. চোখ এবং নাকের চারপাশে ব্যথা এবং লালভাব
২. জ্বর
৩. মাথা ব্যথা
৪. কাশি
৫. শ্বাসকষ্ট
৬. বমি
৭. মানসিক অবস্থার পরিবর্তন

গুরুতর লক্ষণ-

১. বন্ধ নাক, জল পড়া নাক দিয়ে
২.গালে হাড়ে ব্যথা, মুখে ফোলাভাব
৩. শুকনো কাশি
৪. দাঁতে ব্যাথা
৫. চামড়া ফুসকুড়ি
৬. ঝাপসা চোখ
৭. বুকে ব্যাথা

সংক্রমণের কারণ –

১.ডায়াবেটিস
২. স্টেরয়েড ওষুধের ব্যবহার (যা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে)
৩.দীর্ঘদিন আইসিইউতে থাকলে
৪. অন্য কিছু মারাত্মক রোগে ভুগলে
৫. ভেরিকোনাজল থেরাপি

লক্ষণ দেখা গেলে কি করতে হবে

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে
২.করোনার রোগীদের রক্তে গ্লুকোজ লেভেল পরীক্ষা করতে হবে।
৩. সঠিক সময়ে স্টেরয়েড ওষুধ ব্যবহার করতে হবে এবং সঠিক ডোজ গ্রহণ করতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না।
৪. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
৫. পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জল পান করতে হবে। দরকার হলে জল ফুটিয়ে খেতে হবে।
৬. অ্যান্টিবায়োটিক / অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলি সঠিকভাবে এবং সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে।
৭.কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য অ্যান্টিফাঙ্গাল থেরাপি অনুসরণ করতে হবে।
৮. প্রয়োজনে মাইক্রোবায়োলজিস্ট, নিউরোলজিস্ট, ইএনটি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, ডেন্টিস্ট সার্জন এবং বায়োকেমিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে।
৯. সংক্রমিত হলে চিকিত্সার ক্ষেত্রে গাফলতি করা যাবে না।
১০. নাক বন্ধ হলেই সাইনোসাইটিস হিসাবে ভাববেন না।
১১.সঠিক সময়ে ছত্রাকের সংক্রমণ পরীক্ষা করতে দ্বিধা করবেন না।

সংক্রমণ এড়াতে যা করতে হবে

১. ধুলোবালি থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করতে হবে।
২. উদ্যান সম্পর্কিত কোনও কাজ করার আগে জুতা, লম্বা প্যান্ট বা লম্বা হাতা শার্ট এবং গ্লোভস পড়তে হবে, অর্থাৎ ধুলোকে যেকোন প্রকারে এড়িয়ে চলতে হবে।
৩.পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, যার মধ্যে হাত ধোয়া এবং ভালভাবে স্নান করা অন্তর্ভুক্ত।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-09 22:51:31
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এই গরমে ঘরবন্দি অবস্থাতেই সেরে ফেলুন ভার্চুয়াল হানিমুনএই গরমে ঘরবন্দি অবস্থাতেই সেরে ফেলুন ভার্চুয়াল হানিমুন
Next Post:লবণ খেয়ে ডেকে আনছেন না তো মৃত্যু – Kolkata24x7লবণ খেয়ে ডেকে আনছেন না তো মৃত্যু - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top