• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এখনই বাড়তে পারে হেপাটাইটিসে প্রকোপ! জেনে নিন বাঁচার উপায়

এখনই বাড়তে পারে হেপাটাইটিসে প্রকোপ! জেনে নিন বাঁচার উপায়

May 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এখনই বাড়তে পারে হেপাটাইটিসে প্রকোপ! জেনে নিন বাঁচার উপায়

নিজস্ব প্রতিবেদন: করোনার দিকে নজর দিতে গিয়ে বাকি রোগের দিকে তাকাতেই চাইছেন না বিশ্ববাসী। কিন্তু মনে রাখবেন সমানভাবেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অন্যান্য রোগ। মনে রাখবেন, হেপাটাইটিস ভাইরাসের প্রকোপ অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী। জানেন কি মোট পাঁচ ধরনের হেপাটাইটিস ভাইরাস রয়েছে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। কিন্তু জানেন কি ভারতে গরম বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে হেপাটাইটিসের প্রকোপ। করোনার হাত থেকে বাঁচার জন্য সব স্বাস্থ্যবিধি পালন করবেন ঠিকই, কিন্তু তার সঙ্গে এই রোগের কথাও মনে রাখবেন।  

হেপাটাইটিস ভাইরাসের প্রকোপে মৃত্যুর ঘটনা ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর প্রায় ৩ কোটি মানুষ প্রতি বছর হেপাটাইটিস বি-তে আক্রান্ত হচ্ছেন। সারা বিশ্বে ২০০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং ৪০ কোটির বেশি মানুষ এই রোগের জীবানু অজান্তেই বহন করে চলেছেন। ‘হু’-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি বছর গরমের সময় ‘হেপাটাইটিস সি’-তে আক্রান্ত হন প্রায় ১২ লক্ষ মানুষ।

হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণে লিভার ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি পঙ্গু হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। সময় মতো চিকিত্সার ব্যবস্থা না নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই গরমে হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায়…

১) ভুলেও কখনও কাটা ফল খাবেন না। যদি খেতেই হয়, তাহলে নিজে দাঁড়িয়ে থেকে ফল কাটিয়ে তবেই খান।

২) রাস্তার খাবার-দাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। রাস্তার ধারের মশলাদার, তেলেভাজা জাতীয় অস্বাস্থ্যকর খাবার এই সময় একেবারেই খাবেন না।

৩) রাস্তা ঘাটে বেরিয়ে জল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, প্রয়োজনে জল সঙ্গে নিয়ে বেরনোই ভাল। জল ফুরিয়ে গেলে দোকান থেকে বোতল-বন্দি জল কিনে নিন।

৪) অন্যের ব্যবহার করা চিরুনি, দাড়ি কাটার সরঞ্জাম, আইলাইনার, লিপস্টিক, কানের দুল বা ওই জাতীয় কিছু ব্যবহার না করাই ভাল।

৫) দাড়ি কাটার সরঞ্জাম নিরাপদে পরিচ্ছন্ন জায়গায় সরিয়ে রাখুন।

৬) বাড়িতে জল ফুটিয়ে খান।

৭) এক বছর বয়স থেকেই শিশুদের হেপাটাইটিসের প্রতিষেধক বা টিকা দেওয়ার ব্যবস্থা করুন।



Zee24Ghanta: Health News
2021-05-09 19:26:34
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:লিচুর সময় আসছে, তার আগেই জেনে নিন রূপচর্চায় লিচুর আশ্চর্য সব ব্যবহার!লিচুর সময় আসছে, তার আগেই জেনে নিন রূপচর্চায় লিচুর আশ্চর্য সব ব্যবহার!
Next Post:করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই কয়েকটি খাবার করুন সম্বল –করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই কয়েকটি খাবার করুন সম্বল -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top