• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / লিচুর সময় আসছে, তার আগেই জেনে নিন রূপচর্চায় লিচুর আশ্চর্য সব ব্যবহার!

লিচুর সময় আসছে, তার আগেই জেনে নিন রূপচর্চায় লিচুর আশ্চর্য সব ব্যবহার!

May 9, 2021 Category: লাইফস্টাইল
লিচুর সময় আসছে, তার আগেই জেনে নিন রূপচর্চায় লিচুর আশ্চর্য সব ব্যবহার!

নিজস্ব প্রতিবেদন: লিচু খেতে কে না ভালবাসেন! রসালো এই ফলটির স্বাদ যেমন, তেমনই এর কয়েকটি আশ্চর্য গুণ রূপচর্চার ক্ষেত্রেও অপরিহার্য। রোগ প্রতিরোধে আর রূপচর্চার ক্ষেত্রে লিচুর আশ্চর্য কয়েকটি ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক…

১) লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এই ফাইটোকেমিক্যালস চোখে ছানি পড়া আটকাতে সাহায্য করে।

২) লিচুতে রয়েছে অলিগোনল নামের একটি উপাদান যা শরীরে ভাইরাসকে বাড়তে দেয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৩) লিচুতে ফ্যাট আর ক্যালোরির পরিমাণ থাকে নামমাত্র। তাই ওজন বাড়ার ভয় নেই।

৪) ত্বকের কালচে দাগ-ছোপ দূর করতে লিচুর রস অত্যন্ত কার্যকরী! ৫-৬টা লিচু চটকে তা মুখে মেখে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ দিন এমন করতে পারলে মুখের ত্বকের কালচে দাগ-ছোপ সহজেই দূর হয়ে যাবে।

৫) রোদে পোড়া ত্বকের ট্যান দূর করতে লিচুর রস অত্যন্ত কার্যকরী! ৪-৫টা লিচু চটকে তার সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে সেটি মুখে ও হাতে পায়ের ট্যান পড়া ত্বকে ভাল করে মেখে নিন। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এমন করতে পারলে ফারাক চোখে পড়বে সকলেরই।

৬) ত্বকের বলিরেখা দূর করতে লিচুর রসের জুড়ি মেলা ভার! লিচুর রস মুখে মেখে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতে নাতে।



Zee24Ghanta: Lifestyle News
2021-05-09 18:55:34
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:শরীর সুস্থ রাখতে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম আর ঘুম! তাই জেনে নিন লেটুস পাতার গুণাগুণশরীর সুস্থ রাখতে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম আর ঘুম! তাই জেনে নিন লেটুস পাতার গুণাগুণ
Next Post:এখনই বাড়তে পারে হেপাটাইটিসে প্রকোপ! জেনে নিন বাঁচার উপায়এখনই বাড়তে পারে হেপাটাইটিসে প্রকোপ! জেনে নিন বাঁচার উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top