• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!

শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!

May 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!

নিজস্ব প্রতিবেদন: টিকাকরণ যেমন চলছে চলুক, কিন্তু যদি পাশাপাশি আপনি জানেন, এবার থেকে খাওয়ার ওষুধও মিলবে করোনা-মোকাবিলায়, হাতে চাঁদে পেয়ে যাওয়ার মতো অবস্থা হয় না? হ্য়াঁ, সেই দিনও আর দূরে নয়। এবার হাতে আসতে চলেছে খাওয়ার ওষুধও। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এই অবস্থায় করোনারোগীদের (coronavirus patients) জন্য ওষুধ (drug) প্রস্তুতের সবুজ সংকেত মিলল ভারতের তরফে। ওষুধ তৈরি করছে Defence Research and Development Organisation। জানা গিয়েছে, ওষুধটি প্যাকেটে মিলবে, যাকে শ্যাসে বলে। এটি জলে গুলে খেতে হবে। Hyderabad শহরের Dr Reddy’s Laboratories এই ওষুধ প্রস্তুত করছে। এর নাম হতে চলেছে– 2-deoxy-D-glucose (2-DG)।

আরও পড়ুন: জেলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে Safe Home

The Drugs Controller General of India (DCGI) জানিয়েছে, একটি প্রয়োজনীয় ওষুধের clinical trial-এর পরে দেখা যায়, উক্ত ওষুধটিতে এমন গুণাগুণ রয়েছে, যা করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সাহায্য করবে এবং তাঁদের অক্সিজেন নির্ভরতা কমাবে। শুধু তাই নয়, এই ওষুধ খাওয়ানোর পরে কোভিড রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীর RT-PCR test Covid negative এসেছে। মে মাস থেকে অক্টোবরের মধ্যে দেশের ১১টি হাসপাতালে এই ওষুধের ট্রায়াল করা হয় এবং সন্তোষজনক ফল মেলে।

এই ওষুধ বাজারে মিললে তা করোনা চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গণ্য হবে। এই মুহূর্তে ভারতে কোভিডরোগীর সংখ্যা চারহাজারের উপরে, অনেক রাজ্যেই লকডাউন। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি ওষুধ মেলে ততই ভাল।

আরও পড়ুন: নমুনা পরীক্ষা বৃদ্ধি করতে মমতাকে চিঠি হর্ষ বর্ধনের​

 



Zee24Ghanta: Health News
2021-05-08 16:10:56
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ওয়াশিং মেশিন ভালো রাখতে এই ৫ কাজ ভুলেও করবেন নাওয়াশিং মেশিন ভালো রাখতে এই ৫ কাজ ভুলেও করবেন না
Next Post:মুখ শীতল রাখার আট মাস্কমুখ শীতল রাখার আট মাস্ক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top