• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মুখ শীতল রাখার আট মাস্ক

মুখ শীতল রাখার আট মাস্ক

May 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মুখ শীতল রাখার আট মাস্ক

ঈদের দিনও থাকতে পারে ভ্যাপসা গরম। তার আগেই চেহারাটাকে ‘কুল’ রাখতে বানিয়ে ফেলুন মাস্কগুলো। ত্বক পরিষ্কার তো হবেই, পাশাপাশি চেহারায় একটা ঠান্ডা ভাবও থাকবে দীর্ঘক্ষণ।

পুদিনা+হলুদ

মুঠোভর্তি পুদিনা পাতা থেঁতলে তাতে এক চিমটি হলুদের গুড়ো মিশিয়ে নিন। কয়েক ফোঁটা পানি মিশিয়ে পেস্ট বানান। মুখে মাখার পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

শসা+অ্যালোভেরা

একটি শসার অর্ধেকটা গ্রেইট করে নিন। এর সঙ্গে অ্যালোভেরার একটি পাতার জেল মিশিয়ে নিন। মুখে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

মধু+লেবু

মধুর সঙ্গে একই পরিমাণ লেবুর রস মেশান। মুখে লাগানোর পর শুকিয়ে আসতে শুরু করলে ধুয়ে ফেলুন।

টক দেই+বেসন

সমান পরিমাণে এ দুটো মিশিয়ে একেবারে প্যাক-ড্রাই মানে ভালো করে শুকিয়ে নিন। তারপর ধুয়ে ফেলুন।

ডিম+মধু

একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ মধু একটি পাত্রে মিশিয়ে নিন। পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। যথারীতি শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

কলা+মধু

একটি পাকা কলার অর্ধেকটা ভালো করে চটকে তাতে এক টেবল চামচ মধু মিশিয়ে নিন। মুখে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

চন্দন+গোলাপজল

চন্দনগুড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে ব্যবহার করলে উপকার পাবেন।

টমেটো+মধু

টমেটোর বীজ ফেলে দিয়ে শুধু পালপ নিন। তারপর সেটাকে পেস্ট বানিয়ে কয়েক ফোঁটা মধু মেশান। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

এন এইচ, ০৮ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-08 16:13:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!
Next Post:এ বার মৌমাছিই বলে দেবে আপনি করোনা আক্রান্ত কি না! । Scientists may have found a new coronavirus rapid-testing method: Beesএ বার মৌমাছিই বলে দেবে আপনি করোনা আক্রান্ত কি না!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top