• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দ্রুত ওজন কমানোর জন্য মেনে চলুন এই সব নিয়ম – Kolkata24x7

দ্রুত ওজন কমানোর জন্য মেনে চলুন এই সব নিয়ম – Kolkata24x7

May 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
দ্রুত ওজন কমানোর জন্য মেনে চলুন এই সব নিয়ম - Kolkata24x7

ওজন বৃদ্ধি বর্তমান সময়ে অনেকের কাছেই মাথা ব্যথার কারণ। অনিয়ন্ত্রিত জীবন যাত্রা, জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস, নিয়মিত শরীর চর্চার অভাব বা বর্তমান সময়ে করোনা কালে বাড়িতে বসে কাজ করার সুযোগ ক্রমশ প্রসারিত উদর রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওজন বৃদ্ধি ডেকে আনে নানা সমস্যা। ওজন বৃদ্ধির ফলে চলাফেরার সমস্যা ও দেখতে খারাপ লাগার পাশাপাশি ডায়াবেটিস , উচ্চ রক্ত চাপ ও অন্যান্য শারীরিক সমস্যার জন্ম হয়। বর্তমানে এই করোনা সংক্রমণের সময় অনেক চিকিৎসকের মতে বাড়তি ওজনের ফলে করোনা সংক্রমণের সম্ভাবনাও অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ওজনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ওজন দ্রুত কমানোর জন্য শরীর চর্চার পাশাপাশি আমরা অনেকেই খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু অনেক সময় সেটা ফলপ্রসূ হয় না। দ্রুত ওজন কমানোর জন্য এই নিয়ম গুলো মেনে চললে ফল পাওয়া যেতে পারে। আসুন দেখেনি।

১. ডায়েটের পরিবর্তন ও নিয়মিত শরীর চর্চা ওজন কমাতে সাহায্য করে। যদি কেউ মনে করেন খালি পেটে থাকলে বা খাওয়া দাওয়া ছেড়ে দিলে ওজন কমে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। নিজের প্রত্যেক দিনের খাদ্যাভ্যাস পরিবর্তন করে কম ক্যালরি যুক্ত খাবার খেলেই কমতে পারে ওজন।

২. আমরা অনেকই ফলের পরিবর্তে ফ্রুট জুস খেয়ে থাকি। কিন্তু বেশির ভাগ প্যাকেটজাত ফলের রসে চিনি মেশানো থাকে। যেটা খেলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে।এর তুলনায় গোটা ফল খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। ফলে প্রচুর ফাইবার থাকে যা সুস্বাস্থ্যের জন্য ভালো।

৩. অনেকেরই বেশি পরিমাণ খাবার খাওয়ার প্রবনতা থাকে। যার ফলে অতিরিক্ত ক্যালরি দেহে প্রবেশ করে ওজন বাড়ায়। এই প্রবণতা থেকে দূরে থাকা উচিত।

৪. অনেকের টিভি বা সিনেমা হলে সিনেমা বা শো দেখার সময় জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা থাকে। এর ফলে বাড়তি ক্যালরি শরীরে প্রবেশ করে এবং ওজন বৃদ্ধি করে। এই প্রবণতা থেকে দূরে থাকা দরকার।

৫. একবারে বেশি খাবার না খাওয়াই ভালো । ওজন কমাতে অল্প অল্প করে বার বার খাওয়ার কথা বলে থাকেন অনেক ডায়েটিশিয়ান। সেই দিকে নজর দেওয়া প্রয়োজন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-06 21:21:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার দাপটে কীভাবে বাড়াবেন ইমিউনিটি, জেনে নিন - Kolkata24x7করোনার দাপটে কীভাবে বাড়াবেন ইমিউনিটি, জেনে নিন – Kolkata24x7
Next Post:অ্যান্টিবায়োটিকে এই খাবার ভুলেও না –অ্যান্টিবায়োটিকে এই খাবার ভুলেও না -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top