• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার দাপটে কীভাবে বাড়াবেন ইমিউনিটি, জেনে নিন – Kolkata24x7

করোনার দাপটে কীভাবে বাড়াবেন ইমিউনিটি, জেনে নিন – Kolkata24x7

May 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনার দাপটে কীভাবে বাড়াবেন ইমিউনিটি, জেনে নিন - Kolkata24x7

ভারতে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রত্যেক দিন অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন এই মারণ ভাইরাসে। অক্সিজেনের অভাব, হাসপাতালে বেড পেতে সমস্যা, মন্থর গতিতে চলা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়েছে। লকডাউনের পথে হেঁটেছে অনেক রাজ্য। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও আংশিক লকডাউনের পথে হেঁটেছেন। লোকাল ট্রেন চলা চলে জারি হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দোকান বাজার খোলা নিয়ে নতুন বিধি নিষেধ জারি হয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজন না হলে চিকিৎসকরা বাইরে বেরোতে মানা করছেন, আর বেরোলে যাতে অবশ্যই মুখে থাকে মাস্ক। এই ভাইরাসের দাপট থেকে বাঁচতে অনেক চিকিৎসক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না ইমিউনিটি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে বাড়াবেন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা।

১. পর্যাপ্ত ঘুম: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম আমাদের টিসু, মাসেলের সমস্যা মেরামত করে। শরীরকে চাঙ্গা করে তোলে। নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুমের প্রয়োজন। এই অভ্যেস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমাবে।

২. স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ: স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের অভ্যেস এই অবস্থায় আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। বাইরের খাবার এড়িয়ে চলা ভালো। যে খাবার সহজপাচ্য সেটা খাওয়া ভালো।

৩. হলুদ খাওয়ার অভ্যেস: আপনি কাচা হলুদ খেতে পারেন। দীর্ঘ সময় ধরে কাঁচা হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা ইনফেশন থেকে বাঁচতে ব্যবহার করা হয়। নিয়মিত হলুদ খেতে পারেন।

৪. দারচিনি: দারচিনি অ্যান্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ ও এর ইনফেকশন প্রতিরোধ ক্ষমতাও আছে। রোজকার চায়ের কাপে, বা রোজের রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহার করুন দারচিনি। অথবা দারচিনি গুঁড়ো মধু দিয়ে খেয়ে পারেন। শুষ্ক কফ ও গলার সমস্যার ক্ষেত্রেও উপকারী।

৫. আদা ও পাতিলেবু: আদাতে জিঞ্জেরোল নামক পদার্থ ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। আর আমরা সকলেই জানি পাতিলেবু ভিটামিন সি সম্বৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-06 21:01:27
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভালো থাকতে ব্রেকফাস্টে খান এই খাবারটি - Kolkata24x7ভালো থাকতে ব্রেকফাস্টে খান এই খাবারটি – Kolkata24x7
Next Post:দ্রুত ওজন কমানোর জন্য মেনে চলুন এই সব নিয়ম – Kolkata24x7দ্রুত ওজন কমানোর জন্য মেনে চলুন এই সব নিয়ম - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top