• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্বাস্থ্যগুণ সম্পন্ন এই বাদাম ভীষণ উপকারী, জানুন বিস্তারিত – Kolkata24x7

স্বাস্থ্যগুণ সম্পন্ন এই বাদাম ভীষণ উপকারী, জানুন বিস্তারিত – Kolkata24x7

May 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
স্বাস্থ্যগুণ সম্পন্ন এই বাদাম ভীষণ উপকারী, জানুন বিস্তারিত - Kolkata24x7

সুস্থ থাকতে আমরা কত কিছুই না করে থাকি। পরিমিত খাবার, নিয়মিত শরীর চর্চা সব কিছুর মুলেই থাকে সুস্থ থাকার চেষ্টা। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন যাত্রা থাবা বসাচ্ছে বিভিন্ন রোগ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা, কোলেস্টেরল এই জাতীয় রোগ এখন ঘরে ঘরে। যাঁরা এই জাতীয় রোগে আক্রান্ত তাদের শারীরিক দিক থেকে যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। এমন কিছু খাবার খাওয়া দরকার যা শরীরকে পর্যাপ্ত পুষ্টি যোগানোর পাশাপাশি অন্যান্য উপকারিতাও আছে। বাদাম পুষ্টিগুণে সম্বৃদ্ধ। নানা রকম বাদামে থেকে প্রোটিন, ভিটামিন ও নানা রকম খনিজ পদার্থ। বাদামের মধ্যে অন্যতম হলো আমন্ড। আমন্ড বাদামে স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত আমন্ড বাদাম খেলে কী কী উপকার পাওয়া যায় আসুন দেখে নিই।

১. আমন্ড পুষ্টিগুণে সম্বৃদ্ধ: আমন্ড পুষ্টিগুণে সম্বৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম থাকে। এছাড়াও আমন্ড এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের জন্য উপকারী।

২. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: আমন্ড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এই বাদামে কার্বোহাইড্রেট কম থাকে এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। ডায়াবেটিসের রোগীদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। তাই আমন্ড সেই ঘাটতি পূরণ করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে : যাঁরা হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন দীর্ঘদিন ধরে এই সমস্যা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। আমন্ড খেলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এতে উপস্থিত ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৪. কোলেস্টেরল কমায়: আমন্ড শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। কোলেস্টেরল হার্টের ক্ষতি করে যার ফলে হার্ট এ্যাটাকের মত গুরুতর সমস্যাও দেখা দিতে পারে। আমন্ড সেই কোলেস্টেরলের মাত্রা কমায়।

৫. ওজন নিয়ন্ত্রণ করে : আমন্ড ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমন্ড হাই প্রোটিন সম্বৃদ্ধ ও খেলে পেট ভরে যায়। অন্য কিছু খাবার প্রবনতা কমে। এছাড়াও এতে ক্যালরির পরিমাণ কম। তাই আমন্ড খেলে ওজন কমে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-04 20:27:19
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রোজ খান চুমুReasons to Smooch: শুধু ভালোবাসার প্রকাশ নয়, স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ উপকারী চুমু!
Next Post:এগুলো না জেনে খাবেন না কলা – Kolkata24x7এগুলো না জেনে খাবেন না কলা - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top