• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এগুলো না জেনে খাবেন না কলা – Kolkata24x7

এগুলো না জেনে খাবেন না কলা – Kolkata24x7

May 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এগুলো না জেনে খাবেন না কলা - Kolkata24x7

কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। সুস্থ থাকতে আমরা কত কিছুই না করে থাকি। সুস্বাস্থ্য অনেক ক্ষেত্রেই খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। পুষ্টিকর খাবার ভালো থাকতে সাহায্য করে। চিকিৎসকরা বলে থাকেন ভালো থাকতে নিয়মিত ফল খাওয়া প্রয়োজন। ফল সুস্বাস্থ্যের জন্য আবশ্যক। কলা আমাদের কাছে খুবই পরিচিত একটি ফল। কলা খেতেও বেশ সুস্বাদু। কলাতে প্রচুর পুষ্টিকর পদার্থ থাকে যা হজমে সাহায্যের পাশাপাশি হার্টকে ভালো রাখতে ও ওজন কমাতে সাহায্য করে। আসুন জেনে নিই কলা কীভাবে আমাদের স্বাস্থ্যকে সম্বৃদ্ধ করে।

১. পুষ্টিকর পদার্থে সম্বৃদ্ধ: কলা পুষ্টিগুণে সম্বৃদ্ধ। কলাতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও কলাতে পটাসিয়াম, ভিটামিন বি ৬, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, প্রোটিন বর্তমান।

২. হজমে সাহায্য করে: ফাইবার সম্বৃদ্ধ খাদ্য হজমের জন্য উপযোগী। কলা ও এমন একটি খাদ্য। কলাতে পেকটিন ও রেজিস্ট্যান্স স্টার্চ নামক দুই প্রকারের ফাইবার থাকে। যা অন্ত্রে সঠিক ভাবে খাবার পরিপাকে সাহায্য করে । এছাড়া জানা গেছে কলাতে উপস্থিত পেকটিন কোলন ক্যান্সার প্রতিরোধ করে।

৩. ওজন কমাতে সাহায্য করে: অনেকে বলে থাকেন কলা ওজন কমাতেও সাহায্য করে। কিন্তু এখনো অবধি কোনো গবেষণায় এই সংক্রান্ত কোনো ফলাফল মেলেনি। কলাতে অন্যান্য জাঙ্ক ফুডের তুলনায় ক্যালরির মাত্রা কম থাকে। কাচা কলা খেলে সহজেই পেট ভরে, যার ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। ফলে কমে ওজন।

৪. হার্টের জন্য উপকারী: হার্টকে ভালো রাখতে পটাসিয়াম নামক খনিজ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও পটাসিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কলাতে থাকে প্রচুর পরিমাণ পটাসিয়াম। তাই যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তাদের অবশ্যই কলা খাওয়া দরকার। কলা খেলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা প্রায় ২৭% কমে যায়।

৫. কিডনি ভালো রাখতে সাহায্য করে: কলাতে থাকে প্রচুর পরিমাণ পটাসিয়াম। পটাসিয়াম উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি কিডনি ভালো রাখতেও সাহায্য করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-04 20:33:01
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্বাস্থ্যগুণ সম্পন্ন এই বাদাম ভীষণ উপকারী, জানুন বিস্তারিত - Kolkata24x7স্বাস্থ্যগুণ সম্পন্ন এই বাদাম ভীষণ উপকারী, জানুন বিস্তারিত – Kolkata24x7
Next Post:সন্দেহবাতিক থেকে হতে পারে পেটের গোলমাল!সন্দেহবাতিক থেকে হতে পারে পেটের গোলমাল!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top