• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / পার্টনার হোক সমবয়সী! তবেই জমবে বন্ধুত্ব,দাম্পত্যসুখ হবে দীর্ঘ…

পার্টনার হোক সমবয়সী! তবেই জমবে বন্ধুত্ব,দাম্পত্যসুখ হবে দীর্ঘ…

May 3, 2021 Category: লাইফস্টাইল
পার্টনার হোক সমবয়সী! তবেই জমবে বন্ধুত্ব,দাম্পত্যসুখ হবে দীর্ঘ...

এই সময় জীবনযাপন ডেস্ক: নাতি বিল্টুর প্রেম নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ঠাকুমার। যবে থেকে তিনি শুনেছেন হবু নাত বৌ এককালে নাতির সঙ্গেই এক স্কুলে পড়ত। তা বলে রিম্পিকে যে ঠাম্মার অপছন্দ তা একেবারেই নয়। ঠাকুমার সমস্যা হল বয়স নিয়ে। রিম্পি আর বিল্টু দুজনেই সমবয়সী। একে অপরকে তুই তোকারি করে। এতেই ঠাকুমার মাথায় হাত। স্বামী-স্ত্রীর এক বয়েস, তারপর এরা একে অপরকে তুই বলে স্বোধন করে, শুধু তাই নয় মাঝেমধ্যেই ঝামেলা হলে এ ওর সঙ্গে মারপিট করে। এসব তো তাঁরা ভাবতেই পারতেন না। স্বামী মানেই তাঁদের কাছে দেবতুল্য। প্রণাম করতেন কথায় কথায়। সম্বোধন করতেন আপনি বলে। আজকের প্রজন্ম সেসবের ধারও মাড়ায় না। বিল্টুর ঠাকুমাকে বোঝাতে বসলেন তার মা।

বললেন, এখনকার প্রজন্ম কীভাবে একে অপরের পাশে থাকছে। হাতে হাত মিলিয়ে বাড়ির সব কাজ সারছে। রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো সব কাজেই সবাই অভ্যস্ত। শুনে অবশ্য ঠাকুমা একবার বলতে চেষ্টা করলেন ছেলেরা কেন এঁটো বাসন মাজবে, কেনই বা রান্নাঘরে ঢুকবে। তাতে বিল্টুর মা জানালেন মেয়েরাও যে একন বাড়ি-বাইরের কাজ একসঙ্গে সামলাচ্ছে, অফিসে একই সঙ্গে কাজ করছে, রোজগার করছে তারবেলা! তবে এসবের পর অবশ্য ঠাকুমা বুঝলেন তাঁর ভুল কোথায়। এরপর শুভদিন দেখে বিল্টু রিম্পির চারহাত এক হল। আর ঠাকুমাও নাত বৌকে আদর আর্শীবাদে বাড়িতে আনলেন। এখন অবশ্য ঠাকুমার রিম্পির সঙ্গে দারুণ ভাব। কথায় কথায় আমরা বলি growing older together… কিন্তু ঠিক কতটা যুক্তিযুক্ত এই কথা, বিশেষজ্ঞরাই বা কী বলছেন, রইল পরামর্শ-

বোঝাপড়া ভালো হয়- দুজনেই যদি সমবয়সী হন তাহলে তাঁদের মধ্যে বোঝাপড়া ভালো হয়। খুব সহজেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের পেছনে লাগা, খুনসুটি, রাগারাগি এসব তো থাকেই। সেই সঙ্গে একে অন্যের সমস্যা ভালো বোঝেন।

সিদ্ধান্ত নিতে সমস্যা হয় না- সমবয়সী দুজন হলে একসঙ্গে যে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক ভুলের হিসাব পাওয়া যায়। এছাড়াও কেউ কাউকে জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না।

শাসনের মনোভাব থাকে না- বয়সে বড় হলেই শাসন করার একটা মনোভাব থাকে। কিন্তু সমবয়ী হলে সেই ব্যাপারটা থাকে না। একে অন্যের ভুল ধরিয়ে দেয় সহজেই। সেই সঙ্গে ঠিক ভুল যা শেখে একসঙ্গে শেখে।

একসঙ্গে কাজ সারে- বাড়ির যাবতীয় কাজ একসঙ্গে হাতে হাত মিলিয়ে তখনই হয় যখন দুজনে একই বয়সের হন। কারণ তখন দুজনেই দুজনের অসুবিধের কথা বোঝেন। কাজ নিয়ে খোঁটা থাকে না।

ভালোবাসা বাড়ে- দুজনে একই বয়সের হলে সেখানে ভালোবাসা, অভিমান দুটোই বেশি থাকে। একে অপরকে ভুব ভালো বুঝতে পারেন। যে কোনও সমস্যায় পাশে থাকেন। কীভাবে আরও বেশি ভালোবাসা যায় সেই বিষয়েও তাঁরা যথেষ্ঠ ওয়াকিবহল থাকেন। সব মিলিয়ে সম্পর্ক হয় জমজমাট।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-03 15:49:44
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:গরমে ডিহাইড্রেশন থেকে মুক্তি, শরীরকে সতেজ রাখতে ডায়েটে রাখুন এই ফলগুলিগরমে ডিহাইড্রেশন থেকে মুক্তি, শরীরকে সতেজ রাখতে ডায়েটে রাখুন এই ফলগুলি
Next Post:করোনার উপসর্গ টের পাচ্ছেন? প্রথমেই যা করা জরুরি…করোনার উপসর্গ টের পাচ্ছেন? প্রথমেই যা করা জরুরি...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top