• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বেশি রাতে খিদে পেলে খান এই সব খাবার, কমবে ওজন – Kolkata24x7

বেশি রাতে খিদে পেলে খান এই সব খাবার, কমবে ওজন – Kolkata24x7

May 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বেশি রাতে খিদে পেলে খান এই সব খাবার, কমবে ওজন - Kolkata24x7

ওজন কমানোর জন্য আমরা কত কি না করে থাকি। নিয়মিত শরীর চর্চা, বাইরের ক্যালরি যুক্ত খাবার, তেল জাতীয় খাবার সম্পূর্ণ বর্জন করে স্বাস্থ্য কর খাবার খাই, খাওয়ার পরিমাণও কমিয়ে দিয়ে থাকি। অতিরিক্ত ওজন ডেকে আনে নানা শারীরিক অসুস্থতা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার মত মারাত্বক রোগ ডেকে আনতে পারে বাড়তি ওজন। তাই ওজন কে নিয়ন্ত্রণে রাখা জরুরি। অনেক ক্ষেত্রে কম পরিমাণ খাবার খাওয়ার ফলে একটু বেশি রাতের দিকে আমাদের খিদে পেয়ে যায়। সেই সময়ও খাবার নির্বাচনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। এমন কিছু খাওয়া উচিত নয় যাতে এতদিনের প্রয়াস ব্যর্থ হয়ে যায়। বেশ কিছু খাদ্য রয়েছে, যা রাতে খেলেও কমবে ওজন। আসুন দেখে নেওয়া যাক রাতের দিকে কি কি খেলে কমে ওজন

কলা: কলা শুধু স্বাস্থ্যের জন্য নয় মনের জন্যও ভাল। কলা মেলাটোনিন উৎপাদন বাড়িয়ে ঘুমের সাহায্য করে। কলাতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ।

ডিম: ডিম সুস্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা সবাই জানি। যাঁরা ওজন কমানোর জন্য কঠোর জীবন যাপন করছেন, রাতে খিদে পেলে খেতে পারেন দিন। ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দিন। ডিমে প্রোটিনের পাশাপাশি থাকে ভিটামিন, জিঙ্ক,আইরন ও কপার। কিন্তু এক্ষেত্রে ডিমের কুসুম বাদ দিয়ে খাবেন, সাদা অংশ ওজন বৃদ্ধি করে না।

বাদাম: বাদাম স্বাস্থ্যকর খাদ্য। একটি জারে আমন্ড, আখরোট, ও পিস্তা বাদাম মিশিয়ে রেখে দিন। এতে থাকে প্রোটিন, ভিটামিন ও অন্যান্য পুষ্টিকর পদার্থ। বাদাম হার্টের রোগের সম্ভাবনা কমায়। রাতে তাই খিদে পেলে খেতে পারেন বাদাম।

কিউই: এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে।এছাড়াও থাকে সেরোটোনিন যা মানসিক সুস্বাস্থ্য লাভে উপযোগী। তাই রাতে খিদে পেলে খেতে পারেন এই ফল। এছাড়াও ভালো থাকতে প্রচুর পরিমাণ জল k, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত শরীর চর্চাও আপনাকে ভালো রাখতে সাহায্য করবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-01 14:01:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! -সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! –
Next Post:গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top