• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! –

সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! –

May 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! -

মহামারীর ফলে গোটা দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদের প্রতিটা মানুষই আতঙ্কিত হয়ে পড়েছেন। যেকোনো মানুষের শরীরে ভাইরাস (corona virus) ছড়াতে পারে এই ভয়ে সকলেই মানসিকভাবে বিপর্যস্ত।

করোনার লক্ষণ (corona virus) প্রতিদিন তার রূপ পাল্টাচ্ছে এবং আরো নতুন নতুন লক্ষণ সামনে আসছে গবেষণার মাধ্যমে। করোনার ফলে (corona virus) যাদের শরীরে হালকা কিছু লক্ষণ দেখা যাচ্ছে তারা নিজেদের আইসোলেশনে (self isolation) থাকার মাধ্যমে সুস্থ করে ফেলতে পারছেন।

কিন্তু কিছু মানুষের মধ্যে লক্ষণ জটিল রূপ নিচ্ছে। শুধু তাই নয় নতুন লক্ষণ যেটা প্রকাশ পেয়েছে তা হলো যে যাদের মধ্যে করোনা (corona virus) জটিল আকার ধারণ করছে তারা সুস্থ হওয়ার পরেও বহু মাস অবধি তাদের মৃত্যুর আশঙ্কা (chance of death) থেকেই যাচ্ছে।

এছাড়াও আরেকটি গবেষণা বলছে যে যাদের মধ্যে হালকা লক্ষণ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে বেশ কিছু মাস পরেও আবার নতুন লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই পরীক্ষার জন্য ৮৭ হাজারের বেশি আক্রান্ত এবং ৫০ লাখের মতো প্রাথমিক লক্ষণ সম্পন্ন রোগীদের তথ্য সংগ্রহ করা হয়।

এর থেকে দেখা যায় যে যারা করোনায় (corona virus) আক্রান্ত হননি তাদের তুলনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সুস্থ হওয়ার পর ছয় মাস পর্যন্ত মৃত্যুর আশঙ্কা (chance of death) ৫৯% অব্দি রয়েছে।

এই পরীক্ষা থেকে দেখা গেছে যে এক হাজার ব্যক্তির মধ্যে ৮ জন ব্যক্তির মৃত্যু হয়েছে করোনাতে আক্রান্ত হওয়ার ৬ মাসের মধ্যে লক্ষণগুলি জটিল আকার ধারণ করার কারণে।

পরীক্ষা বলছে যে যাদের মধ্যে মহামারীর লক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত দেখা যায় তাদের মধ্যে শ্বাসকষ্ট ছাড়াও অন্যান্য আরো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। পরবর্তীকালে তাদের মধ্যে স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ (neurological disorder), মানসিক অবসাদ, ডায়াবেটিস, হৃদরোগের সমস্যা, ডায়রিয়া, পাচনতন্ত্রের ক্ষতি, কিডনির রোগ, চুল পড়া এবং ক্লান্তির মতো বেশ কিছু সমস্যা দেখা যায়।

গবেষণা বলছে যে সংক্রমিত হওয়ার পরবর্তী ছয় মাস পর্যন্ত মৃত্যুর আশঙ্কা (chance of death) থেকে যায় রোগীর ক্ষেত্রে। এমনকি হালকা লক্ষণ প্রকাশ পেলেও সে ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা (chance of death) উড়িয়ে দেওয়া যায় না।

সংক্রমণ যতটা গুরুতর হতে থাকে মৃত্যুর আশঙ্কা (chance of death) ততই বাড়তে থাকে। তাই এই সংক্রমণের প্রভাব আগামী বেশ কিছু সাল পর্যন্ত একজন রোগীর শরীরে থাকতে পারে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-01 13:34:44
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা সচেতনতায় গুগলের ডুডল করোনা সচেতনতায় গুগলের ডুডলকরোনা সচেতনতায় গুগলের ডুডল করোনা সচেতনতায় গুগলের ডুডল
Next Post:বেশি রাতে খিদে পেলে খান এই সব খাবার, কমবে ওজন – Kolkata24x7বেশি রাতে খিদে পেলে খান এই সব খাবার, কমবে ওজন - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top