• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা সচেতনতায় গুগলের ডুডল করোনা সচেতনতায় গুগলের ডুডল

করোনা সচেতনতায় গুগলের ডুডল করোনা সচেতনতায় গুগলের ডুডল

May 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

করোনা সচেতনতায় গুগলের ডুডল

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণে অনুপ্রাণিত করতে ডুডল প্রকাশ করেছে। একইসঙ্গে সবাই যেন মাস্ক পরিধানেও উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে ডুডলে মাস্ক নিয়েও সচেতনামূলক ছবি প্রকাশ করা হয়েছে।

শনিবার (১ মে) এই ডুডল প্রকাশ করে গুগল। প্রকাশের পর এখন পর্যন্ত ডুডলটি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ, ইউরোপের যুক্তরাজ্য ও বুলগেরিয়া, এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে দেখা যাচ্ছে।

ডুডলটির মাধ্যমে গুগলের বার্তা হচ্ছে – ‘Get Vaccinated. Wear a mask. Save Lives’.

এর অর্থ ‘টিকা নিন, মাস্ক পরুন, জীবন বাঁচান’। ডুডলটিতে মাস্ক বা আঙ্গুল রাখলে এই বার্তাটি ভেসে উঠছে।

এছাড়াও ডুডলটিতে ক্লিক করলে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এবং টিকা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন লিংক দেখাচ্ছে গুগল। বাংলাদেশ থেকে ডুডলটিতে ক্লিক করলে সবার ওপরে বাংলাদেশ সরকারের করোনা বিষয়ক পোর্টাল (www.corona.gov.bd) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট দেখা যাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশে ২৯ এপ্রিল তারিখ পর্যন্ত টিকা বিষয়ক বিভিন্ন আপডেটও দেখানো হচ্ছে।



স্বাস্থ্য – Jamuna Television
2021-05-01 11:52:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid Update India: ভয়াবহ! ৪ লক্ষ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত ৩,৫২৩Covid Update India: ভয়াবহ! ৪ লক্ষ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত ৩,৫২৩
Next Post:সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! –সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু! -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top