• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শরীরের বিশেষ কয়েকটি লক্ষ্মণ, জানান দেয় ভ্যাকসিনের কার্যকারিতা – Kolkata24x7

শরীরের বিশেষ কয়েকটি লক্ষ্মণ, জানান দেয় ভ্যাকসিনের কার্যকারিতা – Kolkata24x7

April 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকরী জিনিস যে ভ্যাকসিন তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তবে এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ায় ঘাবড়ে গিয়েছে বেশ কয়েকজন। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বরং এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখে বোঝা যায়, এই ভ্যাকসিনটি দেহে কাজ শুরু করেছে।

একটি মার্কিন নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, হাতের ওপরে দেওয়া এই ভ্যাকসিন কয়েকটি লক্ষ্মণে জানান দেয়। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে কিছুটা ব্যথা ও শীত অনুভূত হতে পারে। এমন হলে বুঝতে হবে প্রতিরোধ ব্যবস্থা দ্রুত কাজ শুরু করেছে।

ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে। এই প্রক্রিয়ায় কিছু ব্যক্তির দেহে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইনজেকশনের জায়গা লাল হয়ে যাওয়া, ফোলাভাব, মাথা ব্যথা, পেশী ব্যথা, জ্বর, সর্দি এবং বমি বমি ভাব ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে।

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ক্লান্তি, শরীরে ব্যথা এবং ঠাণ্ডা লাগতে পারে। কিন্তু এই সমস্ত লক্ষ্মণ একদিন পরেই চলে যায়। কিছু লোক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আরও নানান পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। এক্ষেত্রে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে।

অনেকেই জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পরে ভ্যাকসিন স্থলে লাল র‌্যাশ দেখা যেতে পারে। তবে এতে আতঙ্কের কোনও কারণ নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর অর্থ হল আপনার শরীরে প্রতিরোধ ব্যবস্থা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।

যদি ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর বা ক্লান্তির মতো পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায়। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খান ও বিশ্রাম নিন। যদি ভ্যাকসিন স্থল একটু ফুলে যায় তবে একটু ঠাণ্ডা দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে নিন।

ভ্যাকসিন নিলেও মনে রাখবেন মাস্ক পরতে হবে, ভিড়ের জায়গা এড়িয়ে চলুন, পাশাপাশি শারিরীক দূরত্ব মেনে চলতে হবে ও টাইম মতো স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-29 17:54:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোভিড মোকাবিলায় দেশে রাতারাতি চাই ২ লাখ নার্স, দেড় লাখ ডাক্তার; কী ভাবে সম্ভব? বলছেন ড. দেবী শেঠী
Next Post:করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ খান এই স্যালাড

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top