• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা কালে অবশ্যই খান তুলসী-কারি পাতা-মধু, বাড়াবে ইমিউনিটি – Kolkata24x7

করোনা কালে অবশ্যই খান তুলসী-কারি পাতা-মধু, বাড়াবে ইমিউনিটি – Kolkata24x7

April 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

নোভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কার্যত উদ্বেগ তৈরি করেছে গোটা বিশ্বে। আর সম্প্রতি এই দ্বিতীয় ঢেউয়ে আক্রন্তের সংখ্যা বেড়ে চলেছে ভারতের মতো বিপুল জনবহুল রাষ্ট্রে। দেশে প্রতিদিন হু-হু করে বেড়ে চলেছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। বছরের শুরুর দিকে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষেরও নিচে বর্তমানে তা প্রায় ৩ লক্ষে পৌঁছেছে। সংক্রমণ রুখতে নতুন করে অনেক রাজ্য হেঁটেছে লকডাউন এবং কার্ফু পথে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে সাধারণ মানুষেকে বাড়িতে থাকার কথা বারবার জানানো হচ্ছে সরকারের তরফে।

এই নোভেল করোনার সময়ে নিজেকে সুস্থ রাখা সবথেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। করোনা ভাইরাস কবে নিয়ন্ত্রণে আসবে তা আমাদের জানা নেই। সেই কারণে বাড়িতে থাকলেও আমাদের স্বাস্থ্যের সুরক্ষা নিজেদের রাখতে হবে। সুস্থ্য থাকার অস্ত্র হিসেবে যে নামটা বারংবার উঠে আসছে তা ইমিউনিটি। অনেক চিকিৎসক জানিয়েছে শরীরে ইমিউনিটি বেশি থাকলে ভাইরাসে সংক্রমিত হওয়ার চান্স খুব কম থাকে। ভাইরাসের সঙ্গে লড়াই করতে শরীরের ইমিউনিটি বাড়াতে হবে আমাদের সকলকে। অনেকে ইমিউনিটি গ্রোথ করার জন্য নানা ওষুধও খেয়েছে। তবে জানেন কি সম্পূর্ণ ভেষজ উপদানে আমরা আমাদের ইমিউনিটি বাড়াতে পারি।

শরীরে ইমিউনিটি বাড়াতে আমাদের সাহায্য করে থাকে কারি পাতা, তুলসী এবং মধু। হ্যাঁ এই তিনটি ভেষজ উপদান একসঙ্গে মিলিয়ে আমরা বাড়িতে বসে শরীরে ইমিউনিটি বাড়াতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ৩ থেকে ৪ টি কারি পাতার সঙ্গে একই পরিমাণ তুলসী পাতা এবং ১ চা চামচ মধু মিশিয়ে খেতে হবে। কারি পাতা এবং তুলসীকে একসঙ্গে পেস্ট করে তাতে ১ চামচ মধু মিশিয়ে রোজ সকালে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। দিনের যে কোনও সময় এটি খাওয়া যেতে পারে, তবে সকালে খালি পেটে খেলে উপকার মিলতে পারে বেশি।

তুলসীতে সবথেকে বেশি ভেষজ ওষুধের পরিমাণ থাকে। এই উপাদানটি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, পাশাপাশি টি সহায়ক কোষ (এক ধরণের শ্বেত রক্ত কোষ) এবং প্রাকৃতিক ঘাতক কোষকে বাড়িয়ে তোলে।

অন্য একটি উপাদান কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, বি ১২ এবং খনিজের মধ্যে থাকে আয়রন এবং ক্যালসিয়াম। এই কারি পাতা বিখ্যাত অ্যান্টি ব্যাক্টিরিয়া, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিড্যান্ট হিসেবে। এই ভেষজ উপাদানটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে।

মধু ইমিউনিটি বাড়ানোর সঙ্গে ফাইটোকেমিক্যাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে সক্ষম। মধুতে বায়োঅ্যাকটিভ অণু হিসেবে রয়েছে ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনলগুলি, যা অ্যান্টিঅক্সিডেন্ট।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-24 19:28:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এই ৮ অভ্যাস কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট!
Next Post:ক্যান্সার রোধ করবে মাশরুম, বলছে গবেষণা – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top