• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ক্যান্সার রোধ করবে মাশরুম, বলছে গবেষণা – Kolkata24x7

ক্যান্সার রোধ করবে মাশরুম, বলছে গবেষণা – Kolkata24x7

April 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

ক্যান্সার বা কর্কট রোগ। নামের মধ্যেই কেমন একটা ভয় লুকিয়ে আছে। দীর্ঘ দিন ধরে বৈজ্ঞানিক, চিকিৎসকরা ক্যান্সারের প্রতিষেধক নিয়ে গবেষণা করে আসছেন কিন্তু আজ অবধি সেই গবেষণা থেকে আশানুরূপ ফলাফল মেলেনি। প্রত্যেক বছর সমগ্র বিশ্বে প্রচুর মানুষের মৃত্যুর কারণ এই কর্কট রোগ। লাং ক্যান্সার , ব্রেস্ট ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার ইত্যাদি নানা রকমের ক্যান্সারে মানুষ আক্রান্ত হন। যেহেতু এখনো অবধি ক্যান্সারের কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যান।

মেডিক্যাল সায়েন্সের অগ্রগতির সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এটা যেমন ঠিক, তেমনই কিছু ক্ষেত্রে এখনো দেখা যায়নি আশার আলো। বিশ্বব্যাপী বৈজ্ঞানিক চিকিৎসকরা আজও ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কর্কট রোগকে জব্দ করার উপায় খুঁজে বের করার সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে মাশরুম খেলে রোধ করা যায় ক্যান্সার।

মাশরুমে উপস্থিত প্রচুর পরিমাণ বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড ও অন্যান্য স্বাস্থ্যকর উপাদান, যা শরীরের পক্ষে উপকারী। পেন স্টেটের গবেষকরা সম্প্রতি এক গবেষণায় খুঁজে পেয়েছেন যে মাশরুম খেলে ক্যান্সারের সম্ভাবনা কমে। তাদের মতে যাঁরা প্রত্যেক দিন ১৮ গ্রাম করে মাশরুম খান তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৪৫% হ্রাস পাবে।

মার্চ মাসে প্রকাশিত এই গবেষণা পত্রে গবেষকরা বলেছেন যে ১৯৬৬ থেকে ২০২০ সাল অবধি ১৭ টি ক্যান্সার সংক্রান্ত গবেষণা পত্র বিশ্লেষণ করা হয়েছে এবং প্রায় ২০০০০ ক্যান্সার রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা খুঁজে পেয়েছেন যে মাশরুম ক্যান্সার রোগে সাহায্য করে।

মাশরুম প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর পদার্থ সম্বৃদ্ধ। এবং এতে আছে অ্যামিনো অ্যাসিড। যাঁরা নিয়মিত মাশরুম খান তাদের জন্য ক্যান্সার রোধে মাশরুম সাহায্য করে। পেন স্টেট কলেজ অফ মেডিসিনের গবেষক জিবরিল এমের মতে ” মাশরুমে উপস্থিত এগ্রথায়নিন, পটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ও কোষ রক্ষাকারী উপাদান বর্তমান। যা অক্সিডেটিভ স্ট্রেস কমানোর পাশাপাশি ক্যানসারকে প্রতিরোধ করতে সাহায্য করে”। নির্দিষ্টভাবে ক্যান্সার কোষ গবেষণার সময় উঠে এসেছে যে মাশরুম ব্রেস্ট ক্যান্সারের রোধের পক্ষে সব থেকে বেশি উপযোগী। এই গবেষণা পরবর্তী সময়ে ক্যান্সার প্রতিরোধে মূল্যবান ভূমিকা নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-24 19:32:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা কালে অবশ্যই খান তুলসী-কারি পাতা-মধু, বাড়াবে ইমিউনিটি – Kolkata24x7
Next Post:সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত উপকারী শসা – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top