• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভয় ধরাচ্ছে করোনার ট্রিপল মিউট্যান্ট, নয়া গাইডলাইন প্রকাশ ICMR -AIIMS এর – Kolkata24x7

ভয় ধরাচ্ছে করোনার ট্রিপল মিউট্যান্ট, নয়া গাইডলাইন প্রকাশ ICMR -AIIMS এর – Kolkata24x7

April 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

নয়াদিল্লি : দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা। হাসপাতালগুলিতে রোগীদের লাইন। বেড খালি নেই, নেই অক্সিজেনের জোগান। এমন পরিস্থিতিতে করোনার ট্রিপল মিউট্যান্ট নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক।

আর এই অবস্থায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়িয়েছে তিন লাখের গণ্ডি। পরিস্থিতি সামাল দিতে যেমন দফায় দফায় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে লকডাউন তেমনই এবার সচেতনতার মাধ্যমে করোনাকে বাগে আনতে ফের নয়া গাইডলাইন প্রকাশ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)।

বৃহস্পতিবার প্রকাশিত নয়া এই গাইডলাইনে বিশেষজ্ঞরা করোনা সংক্রমিত গুরুতর অসুস্থ, মাঝারি এবং স্বল্প অসুস্থ ব্যক্তিদের দ্রুত সেরে ওঠার পরামর্শ দিয়েছেন। মহামারীর এই সময়ে কেউ করোনা আক্রান্ত হলে রেমডেসিভির, টোকিলিজুমাব এবং কনভ্যালাসেন্ট প্লাজমা ব্যবহারের বিষয়েও পরামর্শ দিয়েছেন তাঁরা।

শুধু তাই নয়, আইসিএমআর এবং এআইআইএমএস তাঁদের নয়া গাইডলাইনে মহামারী রুখতে যে বিষয়গুলি কঠোর ভাবে মেনে চলতে বলেছেন তা হল….

১. প্রতিদিনই ভয় ধরাচ্ছে মারণ করোনা। ফলে এখনও অনেক দিন মানতে হবে সামাজিক দূরত্ব। প্রকাশ্যে এবং জনবহুল স্থানে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। হাইজিন মেনে চলা জরুরি এই সময়।

২. শরীরে কোনওরকম করোনার লক্ষণ বা অসুস্থ বোধ করলে নিজেকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

৩. হ্যান্ড গ্লাভস, ফেস শিল্ড এবং জনবহুল স্থানে মাস্ক পরতে হবে।

৪. বাইরে থেকে ফিরে জামাকাপড় জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা জরুরি।

৫. শারীরিক অসুস্থতা বোধ করলে শরীরের তাপমাত্রা মাপা এবং অক্সিজেন স্যাচুরেশন চেক করা দরকার।

৬. করোনার দ্বিতীয় ওয়েভ ছোটো থেকে বড়ো সবাইকে সংক্রমিত করছে। ফলে বাড়ির আট থেকে আশি সকল সদস্যের এই সময় সচেতন এবং সুরক্ষিত থাকা দরকার।

৭. বাড়ির বয়স্ক সদস্য উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, প্রেশার, ডায়াবেটিস রয়েছে এমন রোগীদের জন্য বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত। এছাড়াও কেউ অসুস্থ হলে নিজে থেকে ওষুধ না খেয়ে ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ খাওয়ান।

৮. এছাড়াও সবসময় মনে রাখবেন মহামারী এখনও শেষ হয়ে যায়নি। কোনওরকম অসাবধানতা ডেকে আনতে পারে আরও বড় কোনও বিপর্যয়। ফলে নিজে সুস্থ এবং সতর্ক থাকুন ও অপরকে ভালো রাখুন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal’s Leading online Newspaper
2021-04-23 10:41:09
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:weight Loss: করোনাকালে ঘরবন্দী থেকে মোটা হয়ে যাচ্ছেন? রোজ এভাবে হাঁটুন দ্রুত ওজন কমবে!
Next Post:Covid Second Wave: ওয়ার্ক ফ্রম হোমে কাজের চাপ? ব্রেকফাস্ট করার সময় পাচ্ছেন না? রইল চটজলদি ৫ রেসিপি…পুষ্টিকর খান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top