• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রাকৃতিক চিনি ও পরিশোধিত চিনির মধ্যে ফারাক জেনে নিন – Kolkata24x7

প্রাকৃতিক চিনি ও পরিশোধিত চিনির মধ্যে ফারাক জেনে নিন – Kolkata24x7

April 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

চিনি শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত পরিমাণ চিনি বা শর্করা জাতীয় পদার্থ খেলে ওজন বৃদ্ধির পাশাপাশি দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। আর ওজন যদি বৃদ্ধি পায় তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি নানা রকমের গুরুতর শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। একবার এই সব রোগ দেখা দিলে নিয়ন্ত্রণে আনা ভীষণ কঠিন। প্রাকৃতিক চিনি এবার শরীরের জন্য উপকারী। প্রাকৃতিক চিনি ও পরিশোধিত চিনির মধ্যে ফারাক জেনে নেওয়া দরকার, আসুন জেনে নিই।

চিনি হল কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। আমাদের শরীর এই কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিবর্তন করে শরীরকে শক্তি যোগায়। কিন্তু কী ধরনের চিনি আপনি খাচ্ছেন, তার ওপর নির্ভর করে সুস্বাস্থ্য। প্রাকৃতিক চিনি মূলত বিভিন্ন ফলে ফ্রুকটোজ আকারে, ও দুগ্ধ জাতীয় পদার্থতে যেমন দুধ, চিজ ইত্যাদিতে ল্যাকটোজ আকারে পাওয়া যায়। এতে পুষ্টিগুণ সম্বৃদ্ধ বিভিন্ন পদার্থ থাকে যা শরীর কে ভালো রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই ধরনের চিনির হজম দেরিতে হওয়ার ফলে দেহে কার্যকারিতা বেশি। মেটাবোলিজম কে সঠিক রাখতে প্রাকৃতিক চিনি সাহায্য করে।

হোয়াইট সুগার, ব্রাউন সুগার, নারকোল সুগার, হাই ফ্রুক্তজ কর্ন সুগার এই গুলি উদ্ভিদ থেকে প্রাপ্ত পদার্থ প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয়। এইগুলি হল পরিশোধিত চিনি। যার ফলে এই ধরনের চিনি বেশি খেলে ওজন বৃদ্ধির পাশাপাশি ক্যান্সারের মত।মারণ রোগ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

ফল যখন আমরা খাই, তখন চিনির পাশাপাশি ফলের ফাইবার শরীরে প্রবেশ করে, যার ফলে এই প্রাকৃতিক চিনি শোষিত হতে কম সময় লাগে। যার ফলে এরা রক্তে ব্লাড সুগারের পরিমাণ বৃদ্ধি করে না। স্ট্রবেরি, রাস্পবেরি, ব্ল্যাকবেরি ইত্যাদি ফলে কম মাত্রায় প্রাকৃতিক চিনি থাকে, অন্য দিকে ড্রাই ফ্রুট, কলা ও আমে চিনির পরিমাণ বেশি। ফলের রসের তুলনায় গোটা ফল খাওয়া অনেক বেশি উপকারী কারণ, বাজার চলতি ফলের রসে আলাদা করে চিনি মেশানো হয়। পরিশোধিত চিনি দেহের দ্বারা তাড়াতাড়ি শোষিত হয় ফলে ব্লাড সুগার ও ইনসুলিনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। এবং ওজন বৃদ্ধির সম্ভাবনাও দেখা দেয়।

যদিও প্রাকৃতিক চিনি ও পরিশোধিত চিনির মধ্যে খুব বেশি ফারাক নেই। সুস্থ থাকতে তাই চিনি এড়িয়ে চলাই ভালো। যদি একান্তই খেতে হয় তবে সেক্ষেত্রে প্রাকৃতিক চিনি বেছে নেওয়া প্রয়োজন কারণ এর পাশাপাশি ফাইবার জাতীয় পদার্থ শরীরে প্রবেশ করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-22 21:49:13
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা রুখতে ভরসা থাকুক আয়ুর্বেদে
Next Post:weight Loss: করোনাকালে ঘরবন্দী থেকে মোটা হয়ে যাচ্ছেন? রোজ এভাবে হাঁটুন দ্রুত ওজন কমবে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top