• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে পাতে কী রাখবেন – Kolkata24x7

করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে পাতে কী রাখবেন – Kolkata24x7

April 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

করোনা একবার আবার বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে। ২০২০ সালের মতই আবার মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে কারণ এবার করোনার দ্বিতীয় ঢেউ আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাই একটু অসতর্ক হলেই এর দাপটের মুখে পড়তে হবে আপনাকে। এই মুহূর্তে একটাই উপায় আপনাকে বাঁচাতে পারে। সেটা হলো জীবনযাত্রায় পরিবর্তন। খাবারের প্রতি সতর্ক হতে হবে।

খাবার থেকেই আসে পুষ্টি। তাই সঠিক পুষ্টি সঠিক সময়ে সঠিক মাত্রায় আমাদের দেহে যাতে ঢোকে সেই জন্যে কোন খাবার কতটা খাওয়া উচিত সেই সম্পর্কেও একটা ধারণা থাকা উচিত আপনার। এর মধ্যে গরম পড়তেই পেটের সমস্যা ও দেহ শুকিয়ে যাওয়ার সমস্যা লেগেই থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতেই হবে এই সময়ে। দেখুন সেই সঠিক ডায়েটে কী রাখবেন।

১. করোনা থেকে বাঁচতে ডায়েটে তাজা ফল, শাক ও সব্জি রাখতেই হবে রোজ। এগুলি থেকে প্রোটিন, ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট, খনিজ পুষ্টি পাবেন।

২. ডাল, বিনস, বাদাম, বাজরা, ওটস, গম, ব্রাউন রাইস, আলু রাখুন খাবারের পাতে।

আরো পোস্ট- ভোট দিয়ে ক্লান্ত…মুড়ির সঙ্গে সান্ধ্য টিফিনে থাকুক এটি

৩. অন্তত প্রতিদিন দুই কাপ ফল, আড়াই কাপ সব্জি, ১৬০ গ্রাম মাংস খেতেই হবে। সপ্তাহে দুইদিন রেড মিট, আবার ২-৩ বার চিকেন খেতে পারেন। বিকেলে খিদে পেলে কাঁচা সব্জি সেদ্ধ করে বা গোটা কোনো ফল খেতে পারেন। সব্জি বেশি রান্না করবেন না। বেশি নুন দেবেন না।

৪. শরীরের আদ্রতার জন্যে জল পানের দিকে নজর দেবেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও জল দরকার। দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করবেন। ফল বা জলীয় সব্জি থেকেও জলের আদ্রতা পেতে পারেন। লেবু জল বা ডাবের জল খুব ভালো এই সময়ে পান করা। সোডা, কফি, কোল্ড ড্রিংক, সফট ড্রিংক খুব সীমিত পরিমাণে পান করুন।

৫. যেসব মাছে তেল আছে, মাখন, তেল, ক্রিম, চিজ ও ঘিয়ে পাওয়া স্যাচুরেটেড ফ্যাটের জায়গায় ডায়েটে আনস্যাচুরেটেড মাছ, বাদাম তেল, অ্যাভোকাডো, কর্ন অয়েল রাখুন। কম তেল আছে এমন মাছ খেলে ত্বকের গ্লো বাড়ে। সংরক্ষিত মাংস কিনবেন না।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-17 20:14:52
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দেশবাসীর কথা ভেবে করোনায় জীবনদায়ী ওষুধ রেমডেসিভির দাম কমালো কেন্দ্র
Next Post:রোজ সকালে ত্রিফলার জল, কী লাভ পাবেন – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top