• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রোজ সকালে ত্রিফলার জল, কী লাভ পাবেন – Kolkata24x7

রোজ সকালে ত্রিফলার জল, কী লাভ পাবেন – Kolkata24x7

April 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

সুস্থ থাকতে আমরা কী না কী করে থাকি। শরীর চর্চার সঙ্গে খাবারেও ভালো উপাদানগুলি রাখলে তবেই সব একসাথে শরীরকে ভালো ফল দেবে। তাই কেউ পান করেন লেবু জল, কেউ পান করেন অ্যালোভেরা আবার কেউ কেউ পান করেন ত্রিফলা ভেজানো জল।

এই সবগুলিই এক ধরণের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরে। তাই সকাল সকাল উঠেই অনেকে ত্রিফলার জল পান করে ফেলেন। আয়ুর্বেদ শাস্ত্রেও এই জলের গুণ বর্ণনা করা আছে। ত্রিফলা শব্দটি সংস্কৃত। তিনটি ফল মিলে রয়েছে এই ত্রিফলার মধ্যে। আমলকী, হরিতকি ও বিভিতকা রয়েছে। প্রতিটি ফল আলাদা আলাদা ভাবে আমাদের শরীরের জন্যে জরুরী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও রয়েছে এর নানা গুণ।

১. আমরা যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছি তারা ভালো ফল পাব এই জল পান করলে। অতিরিক্ত মেদ থাকলে ক্ষতি করে সেটা আমাদের শরীরে। তাই সেই অতিরিক্ত মেদ কমাতে ভালো ভূমিকা নেয় এই ত্রিফলার জল। মেটাবোলিজম যার স্বাভাবিক রাখে। শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে দেয় ত্রিফলার জল।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি। বিভিন্ন ইনফেকশনের সঙ্গে লড়ার ক্ষমতা রয়েছে এই জলের মধ্যে। এছাড়াও এসিডিটির সঙ্গেও মোকাবিলা করতে পারে।

আরো পোস্ট- করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে পাতে কী রাখবেন

৩. চোখের কোনো সমস্যা থাকলে সেটা দূর করে। আবার দৃষ্টিশক্তি প্রখর করতেও ভালো ভূমিকা নেয়। এক গ্লাস গরম জলে ১-২ চামচ ত্রিফলা গুঁড়ো মিশিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে উঠে সেই জলটা ছেঁকে নিয়ে ভালো করে চোখ পরিষ্কার করুন।

৪. দাঁতের হলদে ছাপ, দাঁতের মজবুতি, মাড়ি থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ সব সমস্যার থেকে মুক্তি পাবেন এই জল পান করলেই।

৫. ত্রিফলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন এল খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে তেমন আবার হার্টে যাতে কোনওভাবেই প্রদাহ সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই কোনও ধরনের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-17 20:37:13
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে পাতে কী রাখবেন – Kolkata24x7
Next Post:করোনায় নারীদের তুলনায় পুরুষের মৃত্যু তিনগুণের বেশি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top