• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের সমস্যা

চোখের সমস্যা

August 3, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আভা হোসেন
বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরা, ঢাকা

সমস্যাঃ আমার বয়স ২১ বছর। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। ওজন ৫৯ কেজি। আমার দুই চোখ দিয়ে দীর্ঘদিন ধরে এমনিতেই পানি পড়ে। যেমন-ঘুমানোর সময় কাত হয়ে ঘুমালে, বেশি বেশি হাসাহাসি করলে, উচ্চ স্বরে কথা বললে, ঘুম থেকে উঠলে, একদিকে তাকিয়ে থাকলে। পানি পড়ার কারণে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, যা আমার কাছে খুব খারাপ লাগে। বন্ধুবান্ধব সবাই বলে, তোর চোখের নিচে এত কালো দাগ কেন? আমি এখনো কোনো চিকিৎসা নিইনি।
তোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

পরামর্শঃ অনেক কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে। যেমন-চোখে কিছু পড়লে, চোখে কোনো প্রদাহজাতীয় রোগ হলে, চোখে পাওয়ারের সমস্যা থাকলে। তবে এসব রোগে পানি পড়ার সঙ্গে অন্য উপসর্গও থাকবে। যেমন-চোখ লাল হওয়া, চোখে ব্যথা, আলোর দিকে তাকাতে অসুবিধা ইত্যাদি। দীর্ঘদিন ধরে পানি পড়ার অন্যতম কারণ, নেত্রনালি বন্ধ হয়ে যাওয়া। কী কারণে আপনার চোখ দিয়ে পানি পড়ে সেটা সঠিকভাবে নির্ণয়ের জন্য আপনাকে অবশ্যই চক্ষুবিশেষজ্ঞের কাছে যেতে হবে। তবে চোখের নিচে কালো দাগের সঙ্গে পানি পড়ার কোনো সম্পর্ক নেই।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৬, ২০০৮

Tag: চোখ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নারীস্বাস্থ্য সমস্যা
Next Post:স্বাস্থ্যবিষয়ক বই

Reader Interactions

Comments

  1. Zaman

    February 10, 2012 at 11:09 pm

    amar bam chok ar nichar pata lafai……doya korea shomadan din….

    Reply
    • Bangla Health

      February 13, 2012 at 12:27 am

      অনেক সময় কোন কারণ ছাড়াই হঠাত এরকম শরীরের বিভিন্ন অঙ্গ কেঁপে উঠে। এটা খুব চিন্তার কোন বিষয় নয়। আপনার চোখে জ্বালা-পোড়া, বা চুলকানি হয় কি?

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top