• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নারীস্বাস্থ্য সমস্যা

নারীস্বাস্থ্য সমস্যা

August 3, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া মেডিকেল
কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা

সমস্যাঃ আমার বয়স ২১ বছর। ওজন ৫০ কেজি। নয় মাস আগে আমার বিয়ে হয়েছে। পাঁচ মাস আগে আমি গর্ভধারণ করি। এখনই সন্তান চাইনি, তাই একটি ট্যাবলেট খাই। এভাবে পর পর তিনবার খাই। ওষুধ খাওয়ার পর মাসিক হয়। তবে খুব কম। গত মাসে মাসিক বন্ধ ছিল। এ মাসেও তারিখ পার হয়েছে কিন্তু এখনো মাসিক হচ্ছে না। এমন হলে ভবিষ্যতে সন্তান নিতে কোনো সমস্যা হবে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

পরামর্শঃ বারবার গর্ভপাত ঘটানো কোনোক্রমেই উচিত নয়। এতে ভবিষ্যতে সন্তান ধারণ করতে সমস্যা হতে পারে। আপনারা যদি এখনই সন্তান না চান, তাহলে ভালো কোনো নিরোধক ব্যবস্থা নিতে পারেন। আপনি জ্ননিয়ন্ত্রণ বড়ি খেতে পারেন অথবা আপনার স্বামী নিরোধক ব্যবহার করতে পারেন।
যে ট্যাবলেটটি আপনি খেয়েছেন তা ভ্রূণ নষ্ট করার কোনো বড়ি নয়। সম্ভবত আপনি গর্ভবতী ছিলেন না, তাই এ বড়ি খাওয়ার পর মাসিক হয়েছে। নিজের ইচ্ছামতো হরমোন ট্যাবলেট খাবেন না। স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে চিকিৎসা নিন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৬, ২০০৮

Tag: মাসিক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আসক্তি থেকে মাদকমুক্তি
Next Post:চোখের সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top