• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / পোড়ামাটিতে ঐতিহ্যের ছবি

পোড়ামাটিতে ঐতিহ্যের ছবি

May 11, 2010 Category: লাইফস্টাইল

মাটির প্রদীপের শিখা দুলছিল মৃদু ছন্দে, ছড়াচ্ছিল স্নিগ্ধ আলো। প্রদীপের পাশে পানিভর্তি মাটির সানকিতে রাখা ফুলগুলো ছড়াচ্ছিল সুবাস। এর মধ্যে মাটির ফলকের রাজা, পেয়াদা, হাতি, ঘোড়া—চরিত্রগুলো পরিবেশটাকে করে তুলেছিল রহস্যময়।
৩ থেকে ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হয়ে গেল ‘টেরাকোটা’র এই প্রদর্শনী।
প্রাচীন বাংলার ঐতিহ্যগুলো ফুটে উঠেছিল পোড়ামাটির ফলকে। শুকপাখি হাতে রাজা, পাইক-পেয়াদাসহ অশ্বারোহী রাজবহর, কাঠঠোকরা, সজ্জিত কুমারী, দেবী দূর্গার তেজ, বুদ্ধদেবের শান্ত-সৌম্য চেহারা, শিলালিপি, পদ্মাসনে বসা দেবমূর্তি, লজ্জাবনত নারীমুখ, নৌকাবাইচ, ফুল-পাখি—সবই ফুটে উঠেছিল। প্রদর্শনীতে অংশ নেওয়া চারুকলার মৃৎশিল্প বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ নাদিমুজ্জামান বলেন, ‘আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক হলো টেরাকোটা। সৌন্দর্যপিপাসু মানুষ সুপ্রাচীন কাল থেকেই পোড়ামাটির ফলকে সাজিয়েছে মন্দিরের দেয়াল, মসজিদ, ঘর। এখনো মানুষ এ শিল্পটির সৌন্দর্যে অভিভূত। তাই অতীতের কিছু আদিরূপ ও বর্তমানের খোদাইশিল্পের সমন্বয়ে টেরাকোটাকে নতুন রূপ দিয়েছি।’
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও ছিলেন চারুকলা অনুষদের ডিন রফিকুন নবীসহ খ্যাতিমান শিল্পীরা। চারুকলার মৃৎশিল্প বিভাগের তিন শিক্ষক এবং এই বিভাগের ১৫তম ব্যাচের ছয়জন শিক্ষার্থী এ প্রদর্শনীতে অংশ নেন। তাঁরা হলেন মো. রবিউল ইসলাম, স্বপন কুমার শিকদার, আজহারুল ইসলাম শেখ, মোহাম্মদ নাদিমুজ্জামান ভূঁইয়া, সানজিদা মেহেরীন, সুমন কুমার বড়াল, রাজীব কুমার সাহা, মোহাম্মদ রবিউল হোসেন ও সৌমিত্র বিশ্বাস।
পোড়ামাটির কাজকে আরও জনপ্রিয় করার লক্ষ্যেই আয়োজন করা হয় এ প্রদর্শনীর।

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০১০

Tag: প্রদর্শনী

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:আবার শুরু হলো আচারের প্রতিযোগিতা
Next Post:ঝুঁটি বাহার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top