• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / রেঁস্তোরায় খেতে গেলে

রেঁস্তোরায় খেতে গেলে

November 17, 2009 Category: লাইফস্টাইল

রেস্টুরেন্ট এ খাবার অভ্যাস কম বেশী সবারই আছে। পনের দিন কিংবা মাসে একবার রেস্টুরেন্টে যাওয়া পরে অনেকেরই। রেস্টুরেন্টে খাবার খাওয়ার কিছু সহবত রয়েছে। এ সহবতগুলো আসলে শেখার বিষয় নয় কমনসেন্স ও সিভিক সেন্সের বিষয়। তাই তুলে ধরা হলো এ রেষ্টুরেন্ট সহবত-

০ রেস্টুরেন্টে বসে প্রথমে ড্রিংকস্‌ অর্ডার দিন। এর পর খাবারের তালিকা বলুন।

০ মেন্যুতে খাবারের নাম ও সেটা কি জাতীয় তা বুঝতে না পারলে অবশ্যই ওয়েটারকে জিজ্ঞেস করবেন।

০ খাবার আসলে প্রথমেই কোলে ন্যাপকিন পেতে নিন।

০ খাবারের অর্ডার সবাই মিলে না দিয়ে একজন দিন। যিনি অর্ডার দিবেন তিনি আর সবার পছন্দ অপছন্দ জেনে নিবেন।

০ রেস্টুরেন্টে পার্টির আয়োজন করলে আগে থেকে বুকিং দিতে হবে।

০ রেস্টুরেন্টে প্রবেশ করে কিংবা খাওয়ার সময় আস্তে কথা বলুন।

০ খাবার অর্ডার দিয়ে ধৈর্য ধরুন।

০খাবারে কোন সমস্যা দেখা দিলে ম্যানেজারকে জানান। অযথা ওয়েটারের সঙ্গে বাক্যালাপ করবেন না।

০ ওয়েটারকে ডাকার প্রয়োজন হলে চিৎকার না করে হ্যালো বা এক্সকিউজ মি বলে ডাক দিবেন।

০ খেতে বসে চামচ বা কাঁটা উঠিয়ে বা হাত নেড়ে কথা বলবেন না।

০ খাওয়ার সময় ব্যাগ, মোবাইল, চাবি, টেবিলের ওপরে রাখবেন না।

০ খাবার আসা মাত্রই খেতে শুরু করবেন না। আপনার আশে পাশের মানুষকে আগে সার্ভ করুন। সকলের সম্মতি নিয়ে খেতে বসুন।

০ সবার আগে খাওয়া শেষ হলে এক্সকিউজ মি বলে চেয়ার ছাড়ুন।

০ পার্টি বা দাওয়াতের ব্যাপার হলে হোস্ট কখনোই বিলের পরিমান গেস্টকে জানাবেন না।

০ খাবার ভাল না লাগলে তা নিয়ে নাড়া চাড়া করবেন না।

০ কতজন খাচ্ছেন, কী জাতীয় খাবার আর রেস্টেুরেন্টের স্ট্যাটাসের ওপর নির্ভর করে টিপ্‌সের পরিমান। সাধারন ভাবে যা বিল হয় তার ১০%-২০% টিপস দেয়া হয়।

০ রেস্টুরেন্টের আয়োজন খুব ভাল হলে বা লোক সংখ্যা বেশি হলে টিপ্‌সের পরিমানও বাড়তে পারে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক, নভেম্বর ১০, ২০০৯

Tag: খাবার, রেস্টুরেন্ট

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:কাটিয়ে উঠুন বিষাদ
Next Post:হার্ট ভাল রাখতে ডায়েট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top