• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হার্ট ভাল রাখতে ডায়েট

হার্ট ভাল রাখতে ডায়েট

November 17, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

আমাদের দেশে অধিকাংশ মানুষই মধ্যবয়সে হার্টের রোগে ভোগেন। এর প্রধান কারণ আমাদের অলস জীবনযাত্রা এবং ত্রুটিপূর্ণ খাদ্য তালিকা। এছাড়া আছে ধোয়া, ধূলিযুক্ত বাতাস এবং ধূমপান বা তামাক সেবনের প্রবণতা। আর আরামপ্রিয় জাতি হিসেবে তো আমরা বরাবরই বিখ্যাত। বিষাক্ত ধোঁয়া বা ধুলাবালি থেকে এড়িয়ে চলা হয়তো সম্ভব না। তবে ভোজনরসিক হিসেবে আমাদেরকে সুনাম বা দুর্নাম রয়েছে। তা হয়তো একটু চেষ্টা করলেই আমরা পরিবর্তন করতে পারবো। একটি সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে হার্টের নানারকম রোগ অনেকাংশেই এড়িয়ে চলা যায়।

হেলদি হার্ট ডায়েট

ঘুম থেকে উঠে

১ গ্লাস হালকা উষ্ণ গরম পানিতে একটু পাতিলেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে খান।

সকালের নাস্তা

২ টুকরা টোস্ট, সামান্য জ্যাম, ১ কাপ স্কিমড দুধ এবং ফলমূল (আপেল, আঙুর, পেঁপে, তরমুজ, পেয়ারা ইত্যাদি)।

সকাল সাড়ে ১০টা

এ সময়ে ১ গ্লাস ফ্রেশ ফলের জুস খাবেন। ডাবের পানিও বেশ উপকারী।

দুপুরে খাবার

দুপুরে ভাত বা রুটি যেকোনোটিই খাওয়া যাবে। সাথে থাকবে সবজী একবাটি, ছোট মাছ বা বড় মাছ ১ পিস (তৈলাক্ত মাছ না খাওয়াই ভাল) ১ বাটি পাতলা ডাল, দই এবং সালাদ।

বিকেলের নাস্তা

বিকেলের নাস্তায় তৈলাক্ত খাবার বা ভাজাভুজি এড়িয়ে চলুন। শশা, মুড়ি বা সালাদ খান।

রাতের খাবার

সবজীর স্যুপ, ব্রেড ২ পিস, চিকেন ২ পিস, ফলের সালাদ (ক্রিম ছাড়া)।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক, নভেম্বর ১০, ২০০৯

Tag: গরম, ঘুম, তিল, ধূমপান, পা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রেঁস্তোরায় খেতে গেলে
Next Post:মেঝের আত্মকথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top