• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ধানমন্ডিতে নাহিনের বিউটি স্টুডিও

ধানমন্ডিতে নাহিনের বিউটি স্টুডিও

October 20, 2009 Category: লাইফস্টাইল

রূপবিশেষজ্ঞ নাহিনের সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান ‘বায়োটিক হার্বাল’ পরিবর্তিত হয়ে এখন ‘নাহিন’স বিউটি স্টুডিও’ নামে ভিন্ন আঙ্গিক ও রূপে চালু হয়েছে। ঢাকার ধানমন্ডির তিন নম্বর সড়কের রিফাতউল্লাহ হ্যাপি আর্কেডে এটি অবস্থিত। ধানমন্ডি ও গুলশানে বায়োটিক হার্বালের পুরোনো দুটি শাখা এখন আর থাকছে না। নতুন শাখাটিতে ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, চুল কাটা, চুলের যত্ন ও অন্যান্য নিয়মিত সেবাদানের সঙ্গে এবার থাকছে ইয়োগা, অ্যারোবিকস ও স্পা। এখানে ক্লান্তি ও অবসাদ দূর করতে প্রকৃতির স্নিগ্ধতায় মনোরম পরিবেশে স্পার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বাচ্চাদের জন্য রয়েছে ইয়োগা। ব্রাইডাল, পার্টি, মডেলিং ইত্যাদি নানা ধরনের মেকআপের ব্যবস্থাও রয়েছে।
নাহিন জানান, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত অর্থাত্ ব্রাইডাল প্যাকেজের ক্ষেত্রে যেকোনো একটির বেশি অনুষ্ঠানের বুকিং দিলে পাওয়া যাবে বিশেষ ছাড়। ব্রাইডাল প্যাকেজের সঙ্গে ছবি তোলারও সুযোগ রয়েছে। আরও থাকছে সদস্যকার্ডের ব্যবস্থা।
পরে আরও নতুন সেবা যোগ করা হবে বলে জানান নাহিন।

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২০, ২০০৯

Tag: গুলশান, চুল, ঢাকা, ধানমন্ডি, বিয়ে, মডেল, মেকআপ

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা
Next Post:ঝকঝকে তকতকে কাচের জিনিস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top