• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

October 20, 2009 Category: লাইফস্টাইল

প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা-২০০৯ – এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

আচার বানিয়ে কে পাচ্ছেন এক লাখ টাকা পুরস্কার, তা জানা যাবে আর মাত্র দুই দিন পরই। ২২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার দশম বছরে পড়ল এ অনুষ্ঠান। তাই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটাও হবে জমকালো। টক, ঝাল, মিষ্টি এবং অন্যান্য বিভাগে সারা দেশ থেকে এবার জমা পড়েছে প্রায় সাত হাজার আচার। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত বিচারপর্বে উত্তীর্ণ হয় ৪৮টি আচার। এই আচারগুলো থেকেই বিচারকদের রায়ে নির্বাচিত হচ্ছেন বিজয়ীরা।তাঁদের নাম ঘোষণা করা হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বর্ষসেরা আচার বিজয়ী পাবেন এক লাখ টাকা পুরস্কার। এ ছাড়া আছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেনসহ নানা পুরস্কার।
দশম বছর উপলক্ষে এবার থাকছে বিশেষ আয়োজন। বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এ ছাড়া থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের মিডিয়া সহযোগী চ্যানেল আই।

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২০, ২০০৯

Tag: আচার, ঢাকা, ফ্রিজ, বন্ধু

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:কাশফুলের স্নিগ্ধ ছায়াচিত্র
Next Post:ধানমন্ডিতে নাহিনের বিউটি স্টুডিও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top