• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / চলছে বয়নশিল্পের প্রদর্শনী

চলছে বয়নশিল্পের প্রদর্শনী

June 21, 2009 Category: লাইফস্টাইল

চাঁদের বুড়ির চরকায় সুতা কাটার গল্প শোনা ছোট্ট মাহিন অবাক চোখে তাকিয়ে দেখছিল তাঁতি-বউ আয়েশার চরকায় সুতা ঘোরানো। সবে স্কুলে পা দেওয়া মাহিনকে নিজের দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই নিয়ে এসেছিলেন তার মা শাহানা মাহবুব।
আবহমান বাংলার ঐতিহ্য তাঁতশিল্পকে ফুটিয়ে তুলতে ৮ জুন থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে শুরু হয়েছে নয় দিনব্যাপী হস্তচালিত তাঁত ও তাঁতশিল্পের প্রদর্শনী ‘বয়ন সংগীত’। ফ্যাশন হাউস অঞ্জন’স আয়োজিত এ প্রদর্শনী চলবে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। অঞ্জন’স-এর প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, ‘হস্তচালিত তাঁতশিল্পকে তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা তাঁতশিল্পকে বাঁচানোর জন্যই আমাদের এ আয়োজন।’
প্রদর্শনীটিতে ফুটিয়ে তোলা হয়েছে দেশীয় তাঁত বয়নের পদ্ধতি। প্রদর্শনীতে ঢুকেই চোখে পড়বে সারি সারি বাঁশে শুকোতে দেওয়া লাল, নীল, সবুজ, হলুদ রং করা সুতা। একটু সামনে এগোলে দেখতে পাবেন চরকি ও চরকায় সুতা ঘোরানোয় ব্যস্ত দুই তাঁতি-বউ। তাঁতে কাপড় বয়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় তাঁতবস্ত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাংসদ লে· কর্নেল (অব·) মোহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ হাবিবুর রহমান, অঞ্জন’স-এর প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ ও উপদেষ্টা চন্দ্রশেখর সাহা। এ অনুষ্ঠানে তাঁতশিল্পের সঙ্গে সম্পৃক্ত তিনজনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

শান্তা তাওহিদা
সূত্রঃ প্রথম আলো, জুন ১৬, ২০০৯

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বর্ষায় খাবারের বিশেষ আয়োজন
Next Post:নগরে বসেছে গাছের মেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top