• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / টমেটোর অনেক গুণ

টমেটোর অনেক গুণ

February 20, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও উল্লেখযোগ্য হলো টমেটো। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই টমেটোর আছে নানা গুণ।

—টমেটো হচ্ছে একমাত্র সবজি যাতে চার রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ আছে বিপুল পরিমাণে। এই ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ ত্বক ও চোখের সুস্থতা এবং দেহের রোগপ্রতিরোধক্ষমতা বাড়াতে খুবই উপযোগী।

—টমেটোর লাইকোপিন প্রস্টেট ও অগ্ন্যাশয়ের ক্যানসার রোধে সাহায্য করে। এটি অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি প্রায় ৩১ শতাংশ কমাতে পারে।

—ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই—এই তিনটি অ্যান্টি-অক্সিডেন্ট এত বিপুল পরিমাণে একসঙ্গে অন্য কিছুতে নেই।

—পটাশিয়ামের খুবই ভালো উৎস টমেটো। এক কাপ টমেটোর জুসে প্রায় ৫৩৪ মিলিগ্রাম পটাশিয়াম আছে। তবে এই জন্য কিডনি রোগীদের আবার বেশি টমেটো খাওয়া মানা।

—এক কাপ বা ১৮৯ গ্রাম টমেটোতে আছে ৩৮ শতাংশ ভিটামিন সি, ৩০ শতাংশ এ, ১৮ শতাংশ ভিটামিন কে, ১৩ শতাংশ পটাশিয়াম ও ১০ শতাংশ ম্যাঙ্গানিজ। এ ছাড়াও আছে ভিটামিন ই, লৌহ, ফলেট ও আঁশ। এত গুণের কারণে এই মৌসুমে প্রতিদিন সালাদের সঙ্গে টমেটো চাই।

ইউএসডিএ।

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নবজাতকের ত্বকের ৫ সমস্যা
Next Post:শীতে শিশুর ঠান্ডাজনিত সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top