• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আক্কেল দাঁতঃ সমস্যা ও সমাধান

আক্কেল দাঁতঃ সমস্যা ও সমাধান

December 10, 2007 Category: স্বাস্থ্য সংবাদ

আক্কেল দাঁত বা উইসডম টিথ সাধারণত ১৫ থেকে ২৫ বছরের মধ্যে ওঠে। এই দাঁত ওঠার সময় বেশিরভাগ ক্ষেত্রেই তীব্র ব্যথা অনুভুত হয়। আক্কেল দাঁত ওঠার সময় তার উপরের মাঢ়ি ফুলে যায়- ফলে তার ভেতর খাবার ঢুকে এই ব্যথার সৃষ্টি করে। মাঢ়ি ফুলে থাকার কারণে অনেক সময় উপরের দাঁতের কামড় লেগেও এই ব্যথা হতে পারে। শুরুতেই ইনফেকশন সীমাবদ্ধ হলেও অনেক সময়ই তা আশপাশে ছড়িয়ে পড়ে, তখন তীব্র ব্যথা হয়। ফোলা, পুঁজ পড়া, শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। এছাড়া ঢোক গিলতে কষ্ট অথবা হাঁ করতে কষ্ট হয়। অনেক সময় আবার আক্কেল দাঁত তার পাশের দাঁতেরও ক্ষতি করে। এসব সমস্যার কথা বিবেচনা করে যদি কেউ আক্কেল দাঁতে ব্যথা অনুভব করেন বা উপরোক্ত কোনো সমস্যাদি দেখা দেয় তবে সঙ্গে সঙ্গেই ডেন্টিষ্টের শরণাপন্ন হওয়া উচিত। রোগীরা এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এলে প্রথমেই আমরা এক্স-রে করে আক্কেল দাঁতসহ আশপাশের সব দাঁত পরীক্ষা-নিরীক্ষা করি, দাঁতটি উঠে আসার মতো যদি পর্যাপ্ত জায়গা থাকে, তবে তার উপরকার মাঢ়ি কেটে দিলেই দাঁতটি সঠিক অবস্হানে আসতে পারে। যদিও অনেকের ক্ষেত্রেই এই চিকিৎসা কার্যকরী হয় না। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি-মাঢ়ি কাটার চেয়ে দাঁত তুলে ফেলাটাই ভালো। দাঁতটি যদি আংশিক বা পুরোপুরি হাড়ের মধ্যে থাকে অনেক সময়ই তা অপারেশন করে বের করতে হয়। দাঁত তুলে ফেলার পর অনেক সময় তীব্র ব্যথা, ফোলা থাকে, যা অবস্থাভেদে নিয়মিত ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে তিন/চার দিনের মধ্যেই ভালো হয়ে যায়। কাজেই আক্কেল দাঁত তোলার আগে এক্স-রে করে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পদক্ষেপ নেয়া উচিত।

উৎসঃ দৈনিক আমারদেশ, ১০ ডিসেম্বর ২০০৭
লেখকঃ ডা. ফারজানা হাকিম
সহকারী অধ্যাপক, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগ
বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়

Tag: দাঁত

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কৃত্রিম দাঁত ব্যবহারে সতর্কতা
Next Post:মুখের জ্বালাপোড়ায় কী করবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top