• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মানুষের ‘ষষ্ঠ ইন্দ্রিয়’!

মানুষের ‘ষষ্ঠ ইন্দ্রিয়’!

April 23, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

মাথায় স্থাপিত একটি যন্ত্রের মাধ্যমে মানুষের পক্ষে অদৃশ্য অবলোহিত (ইনফ্রারেড) রশ্মি চিহ্নিত করা সম্ভব হবে। যন্ত্রটি ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ হিসেবে কাজ করবে বলে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন। ন্যাচারাল কমিউনিকেশন সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁদের আশা, এই গবেষণার মাধ্যমে হয়তো একদিন মানুষের অন্ধত্ব দূর করা সম্ভব হবে। বিজ্ঞানী মিগুয়েল নিকোলেলিসের নেতৃত্বে গবেষকেরা প্রথমে ইঁদুরের মাথায় ওই ইনফ্রারেড শনাক্তকরণ যন্ত্র স্থাপন করেন। মস্তিষ্কের যে অংশে স্পর্শের অনুভূতি হয়, সেই অংশের সঙ্গে যন্ত্রটি একটি বিদ্যুৎ পরিবাহীর (ইলেকট্রোড) মাধ্যমে সংযুক্ত করা হয়। এরপর ইঁদুরের খাঁচায় তিনটি ইনফ্রারেড প্রবাহিত করা হয়। ইলেকট্রোড তখন ইঁদুরের মস্তিষ্কের কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, অবলোহিত রশ্মির সংস্পর্শে ইঁদুরগুলো তাদের গোঁফ ঘষতে শুরু করে। এতে বোঝা যায়, তারা ইনফ্রারেডের উপস্থিতি টের পাচ্ছে। টেলিগ্রাফ।

Tag: মস্তিষ্ক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্রণ থেকে মুক্তি পেতে…
Next Post:হৃদরোগীরা কি দৌড়ানোর যন্ত্র ব্যবহার বা ভারী ব্যায়াম করতে পারবেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top