• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আদার হাজারো গুণ

আদার হাজারো গুণ

September 28, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

‘আদাজল খেয়ে লাগা’ বলে একটা প্রবাদ আছে বাংলা ভাষায়। আদার সমৃদ্ধ খাদ্যমানের কারণেই বিজ্ঞজনেরা এই প্রবাদ প্রচলন করেছিলেন, সন্দেহ নেই। আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যতালিকায় আদা একটি অত্যাবশ্যকীয় নাম। রসুইঘর থেকে শুরু করে খেলার মাঠ—সবখানেই বিভিন্ন প্রয়োজনে আমাদের শরীরের একাধিক চাহিদা পূরণ করে আসছে এই খাদ্য উপকরণটি। একটু ঠান্ডা লেগে গেলে কিংবা খেলার মাঝে হাঁপিয়ে উঠলে আদা চাই। আদা চাই গরম এক কাপ চায়ের মধ্যে অথবা যেকোনো রান্নায়। মাটির নিচে জন্ম নেওয়া এই মসলাজাতীয় খাবারটিতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। আছে যথেষ্ট পরিমাণ আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও ফরফরাসের মতো খনিজ পদার্থ। এ ছাড়া সামান্য পরিমাণে হলেও আছে সোডিয়াম, জিংক ও ম্যাঙ্গানিজ।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিনের খাদ্যতালিকায় আদা থাকলে যেকোনো ধরনের ঠান্ডাসংক্রান্ত রোগবালাই ও হাঁপানির আশঙ্কা থাকে না বললেই চলে। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য ও পাকস্থলীর অনেক সমস্যা থেকেও রেহাই মেলে আদা সেবনে। এ ছাড়া সকালে উঠলে অনেকেরই শরীর ম্যাজম্যাজ করে, কিংবা দুর্বল বোধ করেন। এ ক্ষেত্রেও আদা বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। আর্থ্রাইটিসের মতো রোগের ক্ষেত্রেও ব্যথানাশক হিসেবে কাজ করে আদা। এ ছাড়া চুল পড়া রোধেও তা বেশ কাজে দেয়। ভিটামিন ‘ই’, ‘এ’, ‘বি৬’ এবং ‘সি’র পরিমাণও কম নয় আদার মধ্যে। এ ছাড়া রক্তের প্লাটিলেট ও কার্ডিওভাসকুলার কার্যক্রম ঠিক রাখতেও তা দারুণ কার্যকর।

মাহফুজ রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৯, ২০১০

Tag: আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, ক্যালসিয়াম, জিংক, পটাশিয়াম, পাকস্থলী, ম্যাগনেশিয়াম, হাঁপানি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ত্বকের সমস্যা
Next Post:হাত ধোবেন ভালো করে রোগ প্রতিরোধের জন্য

Reader Interactions

Comments

  1. guest

    January 7, 2012 at 3:19 pm

    আদা কোন সময়-এ খা্ওয়া ভাল? খালি পেট অথবা ভরা পেট, সকাল অথবা দপুর এরকম কোন নিয়ম আছে কিনা?
    আর সেই সাথে মধু এবং রসুন খা্ওয়ার নিয়মটা ও বললে খুসি হব।
    (যদি পারেন উপকারিতা এবং অপকারিতা জানাবেন।)

    Reply
    • Bangla Health

      January 12, 2012 at 6:30 am

      আলাদা কোনো নিয়ম বা সময় নেই। আদা, রসুন সাধারণত রান্না করেই খেতে পারেন। রসুন দিয়ে ডাল রান্না করতে পারেন। খাওয়ার পরে বুকজ্বালা করলে একটু কাঁচা আদা চিবুতে পারেন।
      চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। যেমন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে একটু মধু।
      মাত্রাতিরিক্ত না খেলে অপকারিতা কিছু নাই।

      Reply
  2. সুমন

    January 31, 2012 at 1:07 pm

    আদার কি কোন অপকারিতা আছে?

    Reply
    • Bangla Health

      February 2, 2012 at 10:37 am

      কোন অপকারিতা নেই, তবে জন্ডিস বা আলসার হলে খাওয়া উচিত নয়।

      Reply
  3. শাহিন

    September 19, 2012 at 12:59 pm

    খাওয়ার পরে কাঁচা আদা এবং লবণ খেলে কণ্ঠ পরিষ্কার খাকে।আদা এবং লবণ মিশিয়ে শুখিয়ে রেখে খেলে কি একই উপকার পাওয়া যাবে ?

    Reply
    • Bangla Health

      November 15, 2013 at 3:46 am

      হ্যাঁ যাবে।

      Reply
  4. শাহিন

    September 19, 2012 at 1:04 pm

    খাওয়ার পরে কাঁচা আদা এবং লবণ খেলে কণ্ঠ পরিষ্কার খাকে।আদায় লবণ মিশিয়ে শুখিয়ে খেলে কি একই উপকার পাওয়া যাবে নাকি লবণ মিশিয়ে শুখানোর কারণে আদার গুনাবলি কমে যাবে অথবা নষ্ট হয়ে যাবে ?

    Reply
  5. ajifa lipy

    July 12, 2019 at 1:57 am

    প্রেগন্যান্সিতে সকালে ও রাতে খাবারের পর আদা জল খেলে কোন সমস্যা হবে?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top