• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের সমস্যা

ত্বকের সমস্যা

September 28, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার বয়স ১৯ বছর। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন ৭২ কেজি। কিছু দিন ধরে আমার কাঁধের কাছাকাছি ও কোমরে সাদা ফাটা ফাটা দাগ দেখা দিয়েছে এবং দাগগুলো অনেক জায়গাজুড়ে ছড়িয়ে গেছে। দেখতে খুব খারাপ লাগে। এ কারণে সব সময় শার্ট পরে থাকি। খুবই মানসিক অশান্তিতে আছি। কী করলে দাগগুলো চলে যাবে।
নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সমাধান: আপনার শরীরে যে দাগগুলো হয়েছে, এটাকে ইলাসটেরিয়া ডিসনেমিয়া বলে। সাধারণত ছেলেদের বাড়ন্ত বয়সে এটি বেশি দেখা যায়। এ ছাড়া সমস্যাটি হরমনজনিত কারণেও হতে পারে। আক্রান্ত স্থানের ত্বকে কোলাজেন কমে গেলে এ রকম হয়। এ ক্ষেত্রে টেরিটিনরেন ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। তার পরও না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

পরামর্শ দিয়েছেন
সৈয়দ আফজালুল করিম
চর্ম ও শারীরিক মিলনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৯, ২০১০

Tag: ত্বক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কানের সমস্যা
Next Post:আদার হাজারো গুণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top