• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অ্যাজমা প্রতিরোধে মায়ের দুধ

অ্যাজমা প্রতিরোধে মায়ের দুধ

August 11, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

মায়ের দুধ শিশুদের অ্যাজমা প্রতিরোধে অব্যর্থ অস্ত্র। শিশুর আট বছর বয়স পর্যন্ত অ্যাজমার ঝুঁকি এড়াতে চাইলে জন্মের
প্রথম ছয় মাস অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। নতুন এক গবেষণায় এমনই এক তথ্য পাওয়া গেছে। মায়ের দুধের মধ্য দিয়ে উপকারী ব্যাকটেরিয়া অ্যান্টিবডি এবং প্রোটিন শিশুর দেহে স্থানান্তরিত হয়। যার ফলে শিশুর দেহে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। অ্যাজমায় আক্রান্ত আট বছর বয়সী কিছু শিশুর ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, জীবনের প্রথম ছয় মাস যাদের ভালোভাবে মাতৃদুগ্ধ পান করানো হয়েছিল তাদের অধিকাংশরই অন্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল বেশি। বুকের দুধ শিশুদের ফুসফুসের কার্যক্ষমতাও বাড়িয়ে দেয় বহুগুণে। শিশুদের যে কোনো রোগ থেকে দূরে রাখতে চাইলে মায়ের বুকের দুধের বিকল্প নেই। এবং বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি অন্যান্য রোগের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা অর্জন করে শিশু। ডাক্তারবাড়ি থেকে শিশুকে দূরে রাখতে চাইলে দীর্ঘ দিন ধরে বুকের দুধ পান করাতেই হবে। বুকের দুধ পানের সুফলের অন্ত নেই, তা মা ও শিশু উভয়ের জন্যই। অ্যাজমার বিরুদ্ধে লড়তে চাইলে বুকের দুধ হতে পারে সবচেয়ে ভালো পন্থা।

— সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১১, ২০১০

Tag: অ্যাজমা, পা, ফুসফুস, বুক, বুকের দুধ, ব্যাকটেরিয়া, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জাপানে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে সম্মেলন
Next Post:শিশুকে সফলভাবে মায়ের দুধ খাওয়ানো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top