• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জাপানে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে সম্মেলন

জাপানে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে সম্মেলন

August 11, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

সম্প্র্রতি জাপানের কোবে শহরের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল জাপানি সোসাইটি অব পেরিনেটাল ও নিওনেটাল মেডিসিনের ৪৬তম বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে জাপানের বিশেষজ্ঞ চিকিৎসকসহ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তাইওয়ান, মালয়েশিয়া, কোরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশসহ বিশ্বের বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। গত ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত এই সম্মেলন চলে।
কংগ্রেস সভাপতি অধ্যাপক আকিয়ো কুবোতার আমন্ত্রণে বাংলাদেশের ১০ সদস্যের চিকিৎসক দল অংশ নেয়। ঢাকা মেডিকেল কলেজের ্রশিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হানিফ নবজাতকদের সার্জারির আট বছরের অভিজ্ঞতার ওপর প্রবন্ধ উপস্থাপন এবং নিওনেটাল সার্জারি সেশনে সভাপতিত্ব করেন।
ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক আজাদ বাংলাদেশের শিশু স্বাস্থ্যের সামগ্রিক চিত্র, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরেন। ঢাকা শিশু হাসপাতালের সার্জারির অধ্যাপক আবদুল আজিজ খাদ্যনালি ও পায়ুপথের জন্মগত ত্রুটির সফল সার্জারির ওপর প্রবন্ধ ও পোস্টার সেশনে সভাপতিত্ব করেন। ঢাকা মেডিকেলের কানিজ হাসিনা নবজাতকের জন্মগত ডায়াফ্রাম হার্নিয়া রোগীদের সার্জারির মাধ্যমে সুস্থ করে তোলার অভিজ্ঞতা বর্ণনা করেন। সম্মেলনে ঢাকা মেডিকেলের নিওনেটালজি বিভাগের অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা ও শিশু বিভাগের অধ্যাপক এল ই ফাতমীসহ অধ্যাপক নওয়াজেস, অধ্যাপক সিদ্দিকী ও চিকিৎসক এম এস হক অংশ নেন। সম্মেলনে স্টেম সেল, ফিটাল সার্জারি চাইল্ড অ্যাবিউস, নিরাপদ মাতৃত্ব, জন্মগত ত্রুটি প্রতিরোধ, শিশু ও পরিবেশসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত হয়। রোগীরা নিজেরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

আবদুল হানিফ
সহকারী অধ্যাপক, শিশু সার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও ্রহাসপাতাল, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১১, ২০১০

Tag: নবজাতক, পা, পায়ুপথ, শিশু, সার্জারি, হার্নিয়া, হাসি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হেপাটাইটিস বি চিকিৎসায় দেশি চিকিৎসকদের সাফল্য
Next Post:অ্যাজমা প্রতিরোধে মায়ের দুধ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top